' Q ' এর সারবস্তু শোষণ ও পরিবহনে রক্ত ও লসিকা উভয়েই ভূমিকা রাখে— বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে Q বা সরিষা তেল একধরনের লিপিড। এর সারবস্তু শোষণ ও পরিবহনে রক্ত ও লসিকা উভয়েই ভূমিকা রাখে।নিচে বিস্তারিত দেয়া হলো: লিপিড বা চর্বি শোষণ (Absorption of Lipid) লিপিডের শোষণ কিছুটা জটিল । লিপিডের পরিপাকজাত বস্তু হচ্ছে-ফ্যাটি এসিড, গ্লিসারল, কোলেস্টেরল, মনোগ্লিসারাইড ইত্যাদি। এদের মধ্যে গ্লিসারল ও অধিকাংশ ছোট ফ্যাটি এসিড ক্ষুদ্রান্ত্রের গহ্বর থেকে সরাসরি সরল ব্যাপন প্রক্রিয়ায় (নিষ্ক্রিয় শোষণ) ভিলাসের প্রাচীরের শোষণকারী কোষে শোষিত হয় এবং সেখান থেকে পোর্টাল সংবহনতন্ত্রে প্রবেশ করে। অন্যদিকে, বড় ফ্যাটি এসিড ও মনোগ্লিসারাইড পিত্তলবণ সহযোগে মাইসেলি (micelle) নামক ছোট ছোট স্নেহকণা গঠন করে । কোলেস্টেরল, চর্বি দ্রাব্য ভিটামিন ইত্যাদি মাইসেলির অন্তর্ভুক্ত হয় । ক্ষুদ্রান্ত্রের শোষণকারী কোষের মুক্ত প্রান্তের সংস্পর্শে এলে পিত্তলবণ ছাড়া মাইসেলির অন্যান্য উপাদান মাইসেলি থেকে বেরিয়ে এসে ব্যাপন প্রক্রিয়ায় শোষণকারী কোষের ভিতরে প্রবেশ করে। এসব উপাদান শোষণকারী কোষের ভিতর ট্রাইগ্লিসারাইডে রূপান্তরিত হয়ে এবং কোলেস্টেরল ও ফসফোলিপোপ্রোটিনের মোড়কে আবৃত হয়ে কাইলোমাইক্রন (chylomicron) নামক অপেক্ষাকৃত বড় বড় স্নেহকণা গঠন করে । এসব স্নেহকণা এক্সোসাইটোসিস (exocytosis; প্লাজমামেমব্রেনের মাধ্যমে অপ্রয়োজনীয় পদার্থসমূহ কোষের বাইরে নিষ্কাশিত হওয়া) প্রক্রিয়ায় শোষণকারী কোষ থেকে বেরিয়ে ভিলাসের কেন্দ্রীয় লসিকানালি তথা ল্যাকটিয়েলে প্রবেশ করে এবং সেখান থেকে লসিকাতন্ত্রের মাধ্যমে শিরাতন্ত্রের রক্তপ্রবাহে ছড়িয়ে পড়ে ।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
' Q ' এর সারবস্তু শোষণ ও পরিবহনে রক্ত ও লসিকা উভয়েই ভূমিকা রাখে— ব…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর