উদ্দীপকের 'Q [গণিত] চিহ্নিত অংশটি হতে নিঃসৃত হরমোন রক্তে গ্লুকোজের পরিমান নিয়ন্ত্রণ করে কীভাবে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের উল্লেখিত 'Q [গণিত] চিহ্নিত অংশটি হলো অগ্নাশয়। অগ্নাশয় হতে নিঃসৃত হরমোন রক্তে গ্লুকোজের পরিমান যেভাবে নিয়ন্ত্রণ করে তা নিচে বিশ্লেষণ করা হলো: অগ্ন্যাশয় পাকস্থলির নিচে অবস্থিত এবং উদর গহ্বরের ডিওডেনামের অর্ধবৃত্তাকার কুন্ডলীর ফাঁক থেকে প্লীহা পর্যন্ত বিস্তৃত। অগ্ন্যাশয়ের বহিঃক্ষরা অংশের মধ্যে কিছু কোষ একত্রিত হয়ে বিক্ষিপ্ত ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের মতো একেকটি অন্তঃক্ষরা গ্রন্থি সৃষ্টি করে। এদের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স বলে। প্রতিটি দ্বীপ গ্রন্থি থেকে ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যানিন প্রভৃতি হরমোন নিঃসৃত হয়। ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। অপরদিকে গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। রক্তে যখন গ্লুকোজের পরিমাণ কমে যায় তখন গ্লুকাগন নিঃসৃত হয়। গ্লুকাগনের প্রভাবে যকৃতের গ্লাইকোজেন গ্লুকোজে পরিবর্তিত হয়। ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়। অপরদিকে, ইনসুলিন গ্লুকাগনের বিপরীত কাজ করে। খাবারের পর রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ থেকে ইনসুলিন নিঃসৃত হয়। আর এভাবেই গ্লুকাগন ও ইনসুলিনের পারস্পরিক ক্রিয়ার ফলে রক্তে গ্লুকোজের একটি নির্দিষ্ট মাত্রা বজায় থাকে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
উদ্দীপকের 'Q চিহ্নিত অংশটি হতে নিঃসৃত হরমোন রক্তে গ্লুকোজের পরিমান…
উদ্দীপক

Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর