খাদ্য পাকস্থলি থেকে ক্ষুদ্রান্ত্রে যাওয়ার সময় ক্ষারী তরলরূপী (pH 8 - 8.3) অগ্ন্যাশয় রস নিঃসৃত হয়। অগ্ল্যাশয়ের বহিঃক্ষরা অংশ থেকে দুধরনের ক্ষরণ মিলে অগ্ল্যাশয় রস গঠন করে, যেমন- পরিপাক এনজাইম এবং একটি ক্ষারীয় তরল। বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে অগ্ল্যাশয় থেকে বিভিন্ন ধরনের পরিপাককারী এনজাইম নিঃসৃত হয়। আমিষ, শর্করা ও প্লেহজাতীয় খাদ্য পরিপাককারী এসব এনজাইমসমূহের পরিপাকে অংশগ্রহণের ধরণ নিম্নরূপ:
শর্করা পরিপাককারী এনজাইম ও তাদের কাজ:
· আ্যামাইলেজ এনজাইম স্টার্চ ও গ্লাইকোজেন জাতীয় জটিল শর্করাকে মল্টেজে পরিণত করে।
· মল্টেজ এনজাইম মল্টেজে জাতীয় শর্করাকে গ্লুকোজে পরিণত করে।
আমিষ পরিপাককারী এনজাইম ও তাদের কাজ:
· ট্রিপসিন এনজাইম প্রোটিওজ ও পেপটোন জাতীয় আমিষ অণুকে পলিপেপটাইডে পরিণত করে।
· কাইমোট্রিপসিন এনজাইম প্রোটিওজ ও পেপটোন জাতীয় আমিষ অণুকে পলিপেটাইডে পরিণত করে।
· কার্বক্সিপেপটাইডেজ এনজাইম পলিপেপটাইডের প্রান্তীয়, লিষ্কেজকে সরল পলিপেটাইডে ও আ্যামিনো এসিডে রূপান্তরিত করে।
· আ্যামিনোপেপটাইডেজ এনজাইম পলিপেপটাইডকে ভেঙে আ্যামিনো এসিডে পরিণত করে।
· ট্রাইপেপটাইডেজ এনজাইম ট্রাইপেপটাইডকে ভেঙে আ্যামিনো এসিডে পরিণত করে।
· ডাইপেপটাইডেজ এনজাইম ডাইপেপটাইডকে ভেঙে আ্যামিনো এসিডে পরিণত করে।
· কোলাজিনেজ এনজাইম কোলাজেন জাতীয় প্রোটিনকে সরল পেপটাইডে রূপান্তরিত করে।
· ইলাস্টেজ এনজাইম যোজক টিস্যুর প্রোটিন ইলাস্টিনকে ভেঙে পেপটাইড উৎপন্ন করে।
স্নেহ জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম ও তাদের কাজ:
· লাইপেজ এনজাইম চর্বি (লিপিড) কে ভেঙে ফ্যাটি এসিডে রূপান্তরিত করে।
কোলেস্টেরল এস্টারেজ এনজাইম কোলেস্টরল এস্টারকে ফ্যাটি এসিডে বিশ্লিষ্ট করে।