গ্লুকোনিওজেনেসিস বলতে কী বোঝ?
উত্তর: গ্লুকোনিয়োজেনেসিস (Gluconeogenesis) : যে জৈব-রাসায়নিক প্রক্রিয়ায় অশর্করা জাতীয় বস্তু থেকে গ্লুকোজ শর্করা উৎপন্ন হয়, তাকে গুকোনিয়োজেনেসিস বলে । এটি শর্করার উপচিতিমূলক বিপাক । এটি প্রধানত যকৃত কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয় । দেহের চাহিদার প্রেক্ষিতে রক্তে গ্লুকোজের মাত্রা অত্যধিক কমে গেলে যকৃত অ্যামিনো এসিড, ল্যাকটিক এসিড, পাইরুভিক এসিড, গ্লিসারল ইত্যাদি অশর্করা জাতীয় বস্তু থেকে গ্লুকোজ তৈরি করে রক্তে প্রেরণ করে, ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ে। এ প্রক্রিয়াটি গুকাগন হরমোন দ্বারা উদ্দীপ্ত হয় । এভাবে যকৃত রক্তে গুকোজের স্বাভাবিক মাত্রা ৯০ মিলিগ্রাম/১০০ ঘন সেন্টিমিটার বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
গ্লুকোনিওজেনেসিস বলতে কী বোঝ?
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর