B হলো দানাবিহীন শ্বেতরক্তকণিকা -মনোসাইট ও লীম্ফোসাইট।দেহের প্রতিরক্ষায় এদের ভূমিকা :
মনোসাইট (Monocyte) : মনোসাইটে অপেক্ষাকৃত ছোট নিউক্লিয়াসটি প্রাথমিক অবস্থায় গোলাকার অথবা ডিম্বাকার থাকে এবং বয়ঃবৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃক্কের মতো অথবা ঘোড়ার ক্ষুরের মতো দেখায় । এতে সাইটোপ্লাজম বেশি থাকে । এদের ব্যাস ১২-২০ মাইক্রোমিটার এবং আয়ুষ্কাল ২-৫ দিন । দেহের ২-৮% শ্বেতকণিকা মনোসাইট । এগুলো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ভক্ষণ করে রোগ আক্রমণ প্রতিহত করে । APC-ANTIGEN PRESENTING CELL হিসাবে কাজ করে।
লিম্ফোসাইট (Lymphocyte) : লিম্ফোসাইটে বৈশিষ্ট্যপূর্ণ বৃহৎ আকৃতির গোলাকার, অখণ্ডায়িত একটি নিউক্লিয়াস এবং অপেক্ষাকৃত কম সাইটোপ্লাজম থাকে । এগুলোর ব্যাস ৬-১৬ মাইক্রোমিটার, সাইটোপ্লাজম স্বচ্ছ, দানাবিহীন ও ক্ষারাসক্ত এবং আয়ুষ্কাল প্রায় ৭ দিন। কাজের ধরণ ও এদের কোষপ্রাচীরের রাসায়নিক গঠন অনুযায়ী লিম্ফোসাইট তিন ধরনের, যথা: T-কোষ, B-কোষ ও ন্যাচারাল কিলার কোষ বা N.K. Cell (দশম অধ্যায়ে এদের বিস্তারিত বিবণ দেয়া হয়েছে) । এটি অ্যান্টিবডি উৎপন্ন এবং কিছু অণুজীব ধ্বংস করে । দেহের ২০-৪০% শ্বেত কণিকা লিম্ফোসাইট । এগুলো লসিকাতন্ত্রে সৃষ্টি হয় । অন্যান্য লিউকোসাইটের মতো এরা ফ্যাগাসাইট নয়।