উদ্দীপকের উল্লেখিত খাদ্যবস্তুর পরিপাক প্রক্রিয়া তাসনিমের দেহে কীভাবে ঘটবে- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত খাদ্যবস্তু হলো ভাত ও মাংস যা শর্করা ও আমিষ জাতীয় খাদ্য। শর্করা এবং আমিষ জাতীয় খাদ্যের পরিপাক প্রক্রিয়া তাসনিমের দেহে যেভাবে ঘটে তা নিচে বিশ্লেষণ করা হলো- শর্করা পরিপাক: শর্করা জাতীয় খাদ্য প্রথমে মখবিবরে পরিপাক হয়। মুখবিবরে খাদ্য চিবানোর সময় লালাগ্রন্থি নিঃসৃত লালারস টায়ালিন ও মন্টেজ নামক এনজাইম যথাক্রমে মল্টোজ ও গ্লুকোজে পরিণত হয়। শর্করা জাতীয় খাদ্য পাকস্থলি থেকে ক্ষুদ্রান্ত্রে এলে তা অগ্ন্যাশয় রস ও আন্ত্রিক রসের ক্রিয়ায় পরিপাক হতে থাকে। অগ্ন্যাশয় রসের পরিপাক, অগ্ন্যাশয়িক অ্যামাইলেজ ক্লোরাইড ও মল্টেজ নামক এনজাইমের সহায়তায় সংঘটিত হয়। উৎপন্ন মল্টোজ মল্টেজ এনজাইমের সাহায্যে গ্লুকোজে পরিণত হয়। আবার আন্ত্রিক রসে শর্করা পরিপাককারী এনজাইম যথা: আন্ত্রিক অ্যামাইলেজ, আইসোমল্টেজ, মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ ইত্যাদি থাকে এবং স্টার্চ, ডেক্সট্রিন, আইসোমল্টোজ, মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজকে ভেঙে মল্টোজ, মলটোট্রায়োজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ ও গ্যালাক্টোজ অণুতে পরিণত করে। এভাবে প্রস্তুত মনোস্যাকারাইড ও খাদ্যের বিভিন্ন মনোস্যাকারাইড শোষিত হয়। আমিষ পরিপাক: আমিষ জাতীয় খাদ্যের পরিপাক পাকস্থলিতে শুরু হয়ে ক্ষুদ্রান্ত্রে শেষ হয়। খাদ্য চিবানোর সময় লালারস মিশে খাদ্যকে পিচ্ছিল ও নরম করে। পাকস্থলিতে পাচকরসের পেপসিনোজেন নামক নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক জাইমোজেন HCI-এর উদ্দীপনায় সক্রিয় হয়ে পেপসিন নামক সক্রিয় উৎসেচকে পরিণত হয়। পেপসিন অম্লীয় মাধ্যমে জটিল আমিষকে আর্দ্র বিশ্লেষণ করে প্রোটিওজ ও পেপটোনে পরিণত করে। এ অপরিপাককৃত খাদ্য অম্লীর কাইমে পরিণত হয় এবং ধীরে ধীরে ডিওডেনামে প্রবেশ করে। ডিওডেনামের ক্ষারীয় মাধ্যমে এন্টারোকাইনেজ নামক উৎসেচকের প্রভাবে আন্ত্রিক রস ও অগ্ন্যাশয় রসের নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক জাইমোজেন ট্রিপসিনোজেন, সক্রিয় এনজাইম ট্রিপসিনে পরিণত হয়। ট্রিপসিন প্রোটিওজ ও পেপটোন নামক আমিষকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড ও ডাইপেপটাইডে পরিণত করে। এরপর ইলিয়ামে প্রায় পরিপাককৃত খাবার পৌঁছালে এন্টেরোক্রিনিন নামক হরমোনের প্রভাবে ইলিয়ামের প্রাচীর থেকে নিঃসৃত ইরেপসিন নামক সক্রিয় প্রোটিওলাইটিক উৎসেচক ডাইপেপটাইড সমূহকে ভেঙে অ্যামিনো এসিডে পরিণত করে। ইলিয়ামের ভিলাইসমূহ কর্তৃক অ্যামিনো অ্যাসিড শোষিত হয়।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
উদ্দীপকের উল্লেখিত খাদ্যবস্তুর পরিপাক প্রক্রিয়া তাসনিমের দেহে কীভাব…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর