তাসনিমের মুখ লালায় ভরে যাওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত তাসনিমের মুখ লালায় ভরে যাওয়ার কারণ নিচে ব্যাখ্যা করা হলো- বহির্নিহিত স্নায়ুজালক পৌষ্টিকনালির বাহির থেকে উদ্দীপনা গ্রহণ করে পরিপাক কার্যাবলি নিয়ন্ত্রণ করে। এরা পরিপাকতন্ত্রের দীর্ঘ প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। যেমন- খাদ্যের ঘ্রাণ নিয়ে, স্বাদ গ্রহণ করে কিংবা খাদ্য দেখে খাদ্যের প্রতি সাড়া দিয়ে। অ্যাসিটাইলকোলিন পৌষ্টিকনালির ভেতর দিয়ে খাদ্য এবং পানীয় দ্রুত প্রবাহিত হতে শক্তি প্রয়োগ করে। এছাড়া এটি পাকস্থলি ও অগ্ন্যাশয় হতে অধিক পরিমাণ পাচক রস নিঃসরণকে উদ্দীপিত করে।। এন্টেরিক স্নায়ুতন্ত্রকে বিজ্ঞানীগণ মানুষের দ্বিতীয় মস্তিষ্ক নাম দিয়েছেন। কেননা এটি একদিকে যেমন মস্তিষ্কে উদ্দীপনা প্রেরণে সক্ষম অন্যদিকে তেমনি পরিপাকতন্ত্রের হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে পরিপাকনালিতে খাদ্য চলাচল, মানুষের ক্ষুধা ও তৃপ্তি অনুভব ইত্যাদি অনুভূতি সৃষ্টিতে সক্ষম। এভাবেই স্নায়ুউদ্দীপনা পরিবহনের ফলে লালাগ্রন্থি উদ্দীপিত হয় এবং তাসনিমের মুখ লালায় ভরে যায়।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
তাসনিমের মুখ লালায় ভরে যাওয়ার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর