অতিরিক্ত খাদ্য গ্রহণ শুধুমাত্র Y এর কারণ নয়- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে Y দ্বারা স্থূলতার ২য় স্তরকে বুঝানো হয়েছে। এখানে Y এর BMI 35.0 - 39.9 kg/m2। সাধারণত একজন মানুষের BMI 30 kg/m2 এর বেশি হলে সে স্থূলতাজনিত সমস্যায় ভুগছে বলে ধরা হয়। স্থূলতার জন্য যে শুধুমাত্র অতিরিক্ত খাদ্য গ্রহণই দায়ী তা নয় আরও অনেক কারণে BMI বাড়তে পারে। নিচে তা বিশ্লেষণ করা হলো- ১. জীবনযাত্রা প্রণালী: অলস জীবন যাপন করা, কায়িক পরিশ্রম না করা, ডেস্ক জব করা। ২. শিক্ষার অভাব: স্থূলতার ক্ষতিকর প্রভাব সম্পর্কে না জানা, ভালো খাদ্য সম্পর্কে জ্ঞান না থাকা, বাচ্চাদের মাত্রাতিরিক্ত খাওয়ানো, খাবারের প্রতি আকর্ষণ। ৩. নিদ্রাহীনতা: রাতে সাত ঘণ্টার কম ঘুম। কারণ ঘুম কম হলে খাবারের প্রতি আগ্রহ বেড়ে যায় অতিরিক্ত ক্ষুধা থেকে। ৪. ওষুধ সেবন: কিছু ওষুধ, যেমন- স্টেরয়েড, বিষন্নতা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী ওষুধ নিয়মিত সেবনে স্থূলতার প্রবণতা দেখা যায়। ৫. জিনগত সমস্যা: পারিবারিক হিস্ট্রি ও জিনগত সমস্যার কারণে স্থূলতা দেখা দেয়। সুতরাং উপরে বর্ণিত স্থূলতার কারণগুলো বিশ্লেষণ করে বলা যায় BMI বাড়ার জন্য শুধুমাত্র অতিরিক্ত খাদ্যগ্রহণই দায়ী নয়।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
অতিরিক্ত খাদ্য গ্রহণ শুধুমাত্র Y এর কারণ নয়- বিশ্লেষণ কর।
উদ্দীপক

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর