'Z [গণিত] এর কার্যাবলী বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের Z হলো বৃহদন্ত্র। নিচে বৃহদন্ত্রের কার্যাবলী বর্ণনা করা হলো- ইলিয়াম থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত মোটা নলাকৃতির অংশ হলো বৃহদন্ত্র।বৃহদান্ত্রের দৈর্ঘ্য 1.5 মিটার। সিকাম, কোলন বৃহদন্ত্রের অংশ।কোলনের মধ্যে রয়েছে ঊর্ধ্বগামী, অনুপ্রস্থ, নিম্নগামী ও সিগময়েড কোলন। খাদ্যের পরিপাক এবং পরিপাককৃত খাদ্য শোষণের পর যে অংশটুকু অপাচ্য থাকে বা শোষিত হয় না সেটি বৃহদন্ত্রে প্রবেশ করে। মানবদেহে বৃহদন্ত্রের ভুমিকা অনেক। যেমন: ১) ব্যাকটেরিয়ার ক্রিয়া:বৃহদন্ত্রের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া মিথোজীবী হিসেবে বাস কর। এরা খাদ্যের অপাচ্য অংশের গাজন ও পচন ঘটায়।স্বল্পদৈর্ঘ্য ফ্যাটি এসিড ব্যাকটেরিয়া এবং কোলনের প্রাচীর-কোষে শক্তি জোগায় । এসব ব্যাকটেরিয়া ভিটামিন K ও B12 এর ফলিক এসিড উৎপন্ন করে। ২) শোষণ: ক্ষুদ্রান্ত থেকে আসা পরিপাক বর্জ্যে অবস্থিত পানির প্রায় ৭০-৮০% অভিস্রবণ এর মাধ্যমে বৃহদন্ত্রের শোষিত হয়। দূ এছাড়াও কিছু পরিমাণ অজৈব লবণ, গ্লুকোজ, অ্যামিনো এসিড, ভিটামিন B, K বৃহদন্ত্রের শোষিত হয়। ৩) ক্ষরণ: গবলেট কোষ মিউকাস ক্ষরণ করে করে বৃহদান্ত্রের অভ্যন্তরভাগকে পিচ্ছিল রাখে। ৪) মল উৎপাদন: প্রতিদিন প্রায় ৩৫০ গ্রাম তরল মন্ড বৃহদন্ত্রের প্রবেশ করে। এবং ১৩৫ গ্রাম আদ্র মল উৎপন্ন হয়ে দেহের বাইরে নিষ্ক্রান্ত হয়। মানবদেহের ইত্যাদি ভূমিকা বৃহদান্ত্রে সম্পাদিত হয়।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
'Z এর কার্যাবলী বর্ণনা কর।
উদ্দীপক

রংপুর ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর