X-চিহ্নিত পদার্থ কয়টি পর্যায়ে নিঃসৃত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের X চিহ্নিত পদার্থটি হলো গ্যাস্ট্রিক রস যা তিনটি পর্যায়ে নিঃসৃত হয়। নিচে বিষয়টি ব্যাখ্যা করা হলো- ১. স্নায়ু পর্যায়: এর স্থায়ীকাল এক ঘণ্টা। মুখগহ্বরে খাদ্যবস্তুর উপস্থিতি, ঘ্রাণ, স্বাদ, দর্শন এবং গলাধঃকরণ এক প্রকার স্নায়ু উদ্দীপনা সৃষ্টি করে যা মস্তিষ্কের ভেগাস স্নায়ু হতে পাকস্থলিতে পৌছে এবং গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়। ২. গ্যাস্ট্রিন পর্যায়: এটি পাকস্থলিতে সম্পন্ন হয়। এ সময় স্নায়ু ও হরমোন উভয়ে সম্পৃক্ত হয়। উভয়বিধ ক্রিয়ার ফলে HCI সমৃদ্ধ গ্যাস্ট্রিক রস নিঃসরণ প্রায় চার ঘণ্টা যাবৎ চলতে থাকে। ৩. আন্ত্রিক পর্যায়: খাদ্যকণা বা কাইম ডিওডেনামে প্রবেশ করে এর প্রাচীরের সংস্পর্শে আসে তখন হরমোনাল ও স্নায়ুবিক উদ্দীপনা সৃষ্টি হয়। এই উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছালে গ্যাস্ট্রিক রস ক্ষরণ বন্ধ হয় এবং কাইমের প্রবেশ ধীরগতি হয় এবং খাদ্য পাকস্থলি থেকে ডিওডেনামে আসা শুরু করে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
X-চিহ্নিত পদার্থ কয়টি পর্যায়ে নিঃসৃত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর