উদ্দীপকে 'B [গণিত] অংশের কাজ বিভিন্ন হরমোনের উপর নির্ভর করে- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত B হলো ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ অর্থাৎ ডিওডেনাম। ডিওডেনাম অংশের কাজ বিভিন্ন হরমোনের উপর নির্ভর করে। নিচে বিষয়টি ব্যাখ্যা করা হলো- ১. গ্যাস্ট্রিক ইনহ্যাবিটরি পেপটাইড ডিওডেনামের প্রাচীর থেকে এ হরমোন ক্ষরিত হয়। এটি পাকস্থলি থেকে খাদ্য অন্ত্রে প্রবেশ নিয়ন্ত্রণ করে। এটি ইনসুলিন হরমোন ক্ষরণের সূচনা ঘটায়। ২. সোমাটোস্ট্যাটিন: ডিওডেনামের প্রাচীরের ডেল্টা কোষ থেকে এ হরমোন ক্ষতি হয়। এটি প্যারাইটাল কোষের উপর ক্রিয়া করে এদের অ্যাসিড ক্ষরণ হ্রাস করে। ৩. ভিল্লিকাইনিন: ক্ষুদ্রান্ত্রের এপিথেলিয়াম প্রাচীর থেকে এ হরমোন ক্ষরিত হয়। এটি ভিলাইয়ের সঞ্চালনকে ত্বরান্বিত করে। ৪. ডিওক্রিনিন: ডিওডেনামের এপিথেলিয়াম প্রাচীর থেকে এ হরমোন ক্ষরিত হয়। এটি আন্ত্রিক রসে মিউকাস ও এনজাইম নিঃসরণের জন্য ব্রুনারের গ্রন্থিকে উদ্দীপিত করে। ৫. এন্টেরোক্রিনিন: ডিওডেনামের এপিথেলিয়াম প্রাচীর থেকে এ হরমোন ক্ষরিত হয়। এটি আন্ত্রিক রসে মিউকাস ও এনাইম নিঃসরণের জন্য লিবারকুন গ্রন্থিকে উদ্দীপিত করে। অতএব উল্লেখিত আলোচনা থেকে বলা যায় যে, ডিওডেনাম অংশের কাজ বিভিন্ন হরমোনের উপর নির্ভর করে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
উদ্দীপকে 'B অংশের কাজ বিভিন্ন হরমোনের উপর নির্ভর করে- ব্যাখ্যা কর।
উদ্দীপক

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর
এছাড়া এখানে লাইপেজ লিপিডকে ভেঙ্গে মনোগ্লিসারাইড, ফ্যাটি এসিড ও গ্লিসারলে পরিণত করে।উত্তর