চিত্রের "Q" ও "R" অঙ্গের অন্তঃকঙ্কাল কী একই প্রকৃতির? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের চিত্রের "Q" হলো মানুষের বহিঃকর্ণের পিনা এবং "R" হলো অগ্রবাহু হাত। কানের পিনা গঠিত হয় তরুণাস্থি দিয়ে, আর হাতের অন্তঃকঙ্কালে থাকে বিভিন্ন ধরনের অস্থি। তাই বলা যায় যে, "Q" ও "R"-এর অন্তঃকঙ্কাল একই প্রকৃতির নয়। নিচে দুই প্রকার অন্তঃকঙ্কালের ভিন্নতা বিশ্লেষণ করা হলো: i. তরুণাস্থি অর্ধকঠিন, নমনীয় ও স্থিতিস্থাপক ম্যাট্রিক্স এবং বিভিন্ন তত্ত্ব ও কোষ নিয়ে গঠিত যোজক কলা। অন্যদিকে, অস্থি কঠিন, অনমনীয়, অস্থিতিস্থাপক ম্যাট্রিক্স এবং বিভিন্ন অস্থিকোষ নিয়ে গঠিত। ii. তরুণাস্থি পেরিকন্ড্রিয়াম আবরণী দ্বারা আবৃত থাকে আর অস্থিতে থাকে পেরিঅস্টিয়াম আবরণী। iii. তরুণাস্থির ম্যাট্রিক্সে গোলাকৃতির কন্ড্রোব্লাস্ট ও কন্ড্রোসাইট কোষ থাকে। আর অস্থির ম্যাট্রিক্সে জালিকাকৃতির গঠনে অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট ও অস্টিওক্লাস্ট কোষ থাকে। iv. তরুণাস্থিতে অস্থিমজ্জা না থাকলেও অধিকাংশ অস্থিতে অস্থিমজ্জা থাকে। v. তরুণাস্থির অন্তর্গঠনে হ্যাভারসিয়ানতন্ত্র অনুপস্থিত কিন্তু অস্থিতে তা বিদ্যমান। কাজেই উপর্যুক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, কান ও হাতের অন্তঃকঙ্কাল একই প্রকৃতির নয়।
HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল
চিত্রের "Q" ও "R" অঙ্গের অন্তঃকঙ্কাল কী একই প্রকৃতির? বিশ্লেষণ করো।
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর