উদ্দীপকের "A" হলো ঐচ্ছিক পেশি এবং “B” হলো অস্থি। অস্থির সঞ্চালনের জন্য পেশি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। অর্থাৎ অস্থি ও পেশির সমন্বয়ে আমরা আমাদের চলাচল সম্পন্ন করি। অস্থি ও পেশির সমন্বয়ে চলন : মানুষের চলনে শুধু পেশি নয়, পেশির সঙ্গে যুক্ত অস্থির ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্থি দেহের কঙ্কালতন্ত্র গঠন করে। কঙ্কালতন্ত্র দেহের অবয়বের কাঠামো। কাঠামোর উপরে আচ্ছাদন হিসেবে থাকে পেশিতন্ত্র।
১. হ্যামস্ট্রিং পেশি বা বক্রীকরণ পেশি : জানু সন্ধি পিছন দিকে বাঁকাতে দুটি পেশিগুচ্ছের প্রয়োজন হয়, এদের হ্যামস্ট্রিং পেশি বলে। হ্যামস্ট্রিং পেশি তিনটি পেশি নিয়ে গঠিত। এগুলো যথাক্রমে বাইসেপস ফিমোরিস, সেমিমেন্ত্রেনোসাস এবং সেমিটেন্ডিনোসাস। পেশিগুলো উরুর পিছনে থাকে। এগুলো শ্রোণিচক্রের ইশ্চিয়াম অংশে উৎপন্ন হয় এবং ফিমারের পিছন দিয়ে টিবিয়ার উপরে যুক্ত হয়েছে। এদের সঙ্কোচনে ফিমার ও টিবিয়া কাছাকাছি আসে এবং হাঁটুসন্ধিতে ভাঁজ সৃষ্টি হয়। গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি টিবিয়ার পিছনে অবস্থিত পায়ের ডিম বা গুলির প্রধান পেশি। এটি ফিমারের কনডাইল থেকে সৃষ্টি হয়ে টিবিয়ার পিছন দিয়ে গোড়ালি অস্থি বা ক্যালকেনিয়াস এর সঙ্গে অ্যাকিলিস কন্ডরা দিয়ে যুক্ত হয়। এর সংকোচনে ফিমার ও টিবিয়া নিকটবর্তী হয়, ফলে হাঁটুসন্ধি পিছনের দিকে ভাঁজ হয় ।
২. কোয়াড্রিসেপস পেশি : উরুর সামনে অবস্থিত চারটি পেশি নিয়ে গঠিত কোয়াড্রিসেপস হাঁটুসন্ধির প্রসারণ ঘটায়। এটি শ্রোণি থেকে উৎপন্ন রেকটাস ফিমোরিস এবং ফিমারের সামনে থেকে উৎপন্ন তিনটি ভ্যাসটি পেশি ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস এবং ভ্যাস্টাস ইন্টারমিডিয়াস নিয়ে গঠিত। এ তিনটি পেশি একসঙ্গে প্যাটেলার টেন্ডনের মাধ্যমে টিবিয়ার সামনে যুক্ত হয়। এসব পেশির সংকোচনে হাঁটুসন্ধির প্রসারণ ঘটে।