উদ্দীপকের X হলো নিরেট অস্থি। নিচে নিরেট অস্থির অভ্যন্তরীণ গঠন বর্ণনা করা হলো:
নিরেট বা দৃঢ় অস্থি: এ অস্থি অত্যন্ত কঠিন। এর গঠনমূলক একককে হ্যাভারসিয়ান তন্ত্র বলে । অস্থির শক্ত অংশের রক্তনালি হ্যাভারসিয়ান নালি নামে অভিহিত । এ নালির মধ্যে এক বা একাধিক রক্ত নালি, লসিকা নালি, স্নায়ু এবং কয়েকটি মজ্জাকোষ থাকতে পারে। অস্থির অভ্যন্তরে হ্যাভারসিয়ান নালিগুলো পরস্পর আড়াআড়ি নালি দিয়ে যুক্ত থাকে, তাই নালিগুলোকে ভক্স ম্যানের নালি বলা হয়। এসব নালির মধ্যে রক্তনালি এবং য়ায়ুরজ্জ অবস্থান করে। হ্যাভারসিয়ান নালির চারপাশে শক্ত আন্তকোষীয় পদার্থ বৃত্তের ন্যায় স্তরে স্তরে সজ্জিত থাকে যা ল্যামেলা নামে পরিচিত, দুটি ল্যামেলা_ ভরের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ফাপা স্থানকে ল্যাকুনা বলে। অস্থিকোষ ল্যাকুনার ভেতরে অবস্থান করে। ল্যাকুনাগুলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র নালির দ্বারা পরস্পর যুক্ত থাকে। এদের ক্যানলিকুলি বলে। অস্থিকোষের প্রলম্বিত অংশগুলো ক্যানালিকুলির মধ্যে প্রসারিত থাকে৷ হ্যাভারসিয়ান ক্যানেল, ল্যামেলা, ল্যাকুনি এবং ক্যানালিকুলিকে একত্রে হ্যাভারসিয়ান তন্ত্র বা অস্টিয়ন বলে।