উদ্দীপক অনুসারে অস্থির সাথে পেশির সমন্বয় ঘটে- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপক অনুসারে চিত্রটি দ্বারা হাঁটুর সঞ্চালনকে দেখানো হয়েছে। হাঁটুর সঞ্চালনে অস্থির সাথে পেশির সমন্বয় ঘটে। নিচে বিষয়টি বিশ্লেষণ করা হলো- বক্রীকরণ পেশি: জানুসন্ধি পিছন দিকে বাঁকাতে দুটি পেশিগুচ্ছের প্রয়োজন হয়, এদের হ্যামস্ট্রিং পেশি এবং গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি বলে। হ্যামস্ট্রিং পেশি তিনটি পেশি নিয়ে গঠিত। এগুলো হচ্ছে বাইসেপস ফিমোরিস, সেমিমেন্ত্রেনোসাস এবং সেমিটেন্ডিনোসাস। পেশিগুলো শ্রোণিচক্রের ইশ্চিয়াম অংশে উৎপন্ন হয়ে ফিমারের পিছন দিয়ে টিবিয়ার উপরে যুক্ত হয়েছে। এদের সঙ্কোচনে ফিমার ও টিবিয়া কাছাকাছি আসে এবং হাঁটুসন্ধিতে ভাঁজ সৃষ্টি হয়। গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি ফিমারের কনডাইল থেকে সৃষ্টি হয়ে টিবিয়ার পিছন দিয়ে গোড়ালিঅস্থির সঙ্গে অ্যাকিলিস কন্ডরা দিয়ে যুক্ত হয়। এর সঙ্কোচনে ফিমার ও টিবিয়া নিকটবর্তী হয়, ফলে হাঁটুসন্ধি পিছন দিকে ভাঁজ হয়। প্রসারণ পেশি : উরুর সামনে অবস্থিত চারটি পেশি নিয়ে গঠিত কোয়াড্রিসেপস ফিমোরিস হাঁটুসন্ধির প্রসারণ ঘটায়। এটি শ্রোণি থেকে উৎপন্ন রেকটাস ফিমোরিস এবং ফিমারের সামনে থেকে উৎপন্ন তিনটি ভ্যাসটি পেশি ভ্যাসটাস মিডিয়ালিস, ভ্যাসটাস ল্যাটারালিস এবং ভ্যাসটাস ইন্টারমিডিয়াস নিয়ে গঠিত। এ তিনটি পেশি একসঙ্গে প্যাটেলা টেন্ডনের মাধ্যমে টিবিয়ার সামনে যুক্ত হয়। এসব পেশির সঙ্কোচনে হাঁটুসন্ধির প্রসারণ ঘটে। অতএব উল্লেখিত আলোচনা থেকে বলা যায় যে, হাঁটুর সঞ্চালনে অস্থির সাথে পেশির সমন্বয় ঘটে।
HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল
উদ্দীপক অনুসারে অস্থির সাথে পেশির সমন্বয় ঘটে- বিশ্লেষণ কর।
উদ্দীপক

চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর