উদ্দীপকের উল্লেখিত A- অংশটির গঠন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত A হলো অস্থি। নিচে অস্থির গঠন বর্ণনা করা হলো- ঘন, অনমনীয়, অস্থিতিস্থাপক, জৈব-অজৈব পদার্থ সমৃদ্ধ ম্যাট্রিক্স ও বিভিন্ন ধরনের অস্থিকোষ নিয়ে গঠিত যে কঠিন প্রকৃতির যোজক কলা কঙ্কালতন্ত্রের অধিকাংশ গঠন করে তাকে অস্থি বলে। এগুলো মানবদেহের সবচেয়ে শক্ত, কঠিন ও ভঙ্গুর প্রকৃতির কলা। এ কলার ম্যাট্রিক্সের 40% জৈব পদার্থ এবং 60% অজৈব খনিজ লবণ। জৈব পদার্থের মধ্যে কোলাজেন তত্ত্ব ও মিউকোপলিস্যাকারাইড এবং অজৈব খনিজ লবণের মধ্যে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড ও ম্যাগনেসিয়াম ফসফেট উল্লেখযোগ্য। অস্থির 70% ই মৃত শক্ত পদার্থ যা প্রধানত ক্যালসিয়াম দিয়ে গঠিত। এজন্য অস্থি মজবুত ও সুস্থ রাখার জন্য ক্যালসিয়াম একটি অপ্রয়োজনীয় পুষ্টি উপাদান। ম্যাট্রিক্সে ক্যালসিয়াম লবণ থাকাতে অস্থি শক্ত হয়। ম্যাট্রিক্সে প্রধানত তিন ধরনের অস্থিকোষ থাকে। যেমন- অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইট। অস্থিতে প্রধানত দু ধরনের খনিজায়িত কলা থাকে, যথা- কার্টিক্যাল কলা ও ক্যানসেলিয়াস কলা। অস্থিতে আরো যেসব কলা থাকে সেগুলো হলো : অস্থিমজ্জা, পেরিঅস্টিয়াস, এন্ডোস্টিয়াম, স্নায়ু, রক্তনালি ও তরুণাস্থি। পেরিঅস্টিয়াম কলার পাতলা আবরণ দ্বারা অস্থি আবৃত থাকে। এন্ডোস্টিয়াম অস্থির অভ্যন্তরের মেডুলারি গহ্বরের আবরণ গঠন করে।
HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল
উদ্দীপকের উল্লেখিত A- অংশটির গঠন বর্ণনা কর।
উদ্দীপক

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
