মচকানোর প্রাথমিক চিকিৎসা লিখ।
উত্তর: মচকানোর প্রাথমিক চিকিৎসা : ১. মচকানো সন্ধিকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে। ২. বরফের টুকরা টাওয়ালে বা ফ্রিজের ঠাণ্ডা পানি প্লাস্টিকের ব্যাগে নিয়ে ব্যথাযুক্ত স্থানে লাগাতে হবে। প্রতি ঘণ্টায় ১০ মিনিট বা দুই ঘণ্টা পর পর ২০ মিনিট অনবরত লাগাতে হবে। এ পদ্ধতি আঘাতের পর ৪৮-৭২ ঘণ্টা পর্যন্ত চলবে। ৩. সন্ধিতে ইলাস্টো কমপ্রেসন বা স্প্লিন্ট ব্যবহার করলে ফোলা ও ব্যথা কমে আসবে। ৪. সন্ধির নিচে বালিশ দিয়ে হাঁটুকে হার্টের লেভেল থেকে উঁচুতে রাখতে হবে। ফলে ফোলা কমবে।
HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল
মচকানোর প্রাথমিক চিকিৎসা লিখ।
উত্তর