শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত নমনীয় ও অনমনীয় উপাদান দিয়ে গঠিত তন্ত্রের গুরুত্ব বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত নমনীয় ও অনমনীয় উপাদান দুটি হলো অস্থি ও তরুণাস্থি। অস্থি ও তরুণাস্থি দিয়ে গঠিত তন্ত্রটি হলো কঙ্কালতন্ত্র। মানবদেহে কঙ্কালতন্ত্রের গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো- ক. যান্ত্রিক কাজ: ১. কঙ্কালতন্ত্র মানবদেহের কাঠামো গঠন ও নির্দিষ্ট আকৃতি প্রদান করে। ২. মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গাদি যেমন- মস্তিষ্ক, ফুসফুস, হৃৎপিণ্ড, সুষুম্মাকাণ্ড প্রভৃতি বিশেষভাবে নির্মিত কঙ্কালে সুরক্ষিত থাকে। ৩. দেহের অধিকাংশ পেশি, লিগামেন্ট ও টেনডন কঙ্কালে সংযুক্ত থেকে বিভিন্ন অঙ্গের সঞ্চালন ঘটায়। ৪. অস্থিসন্ধি গঠন এবং পেশির সাথে সমন্বয়ের মাধ্যমে কঙ্কালতন্ত্র মানুষের চলনে প্রধান ভূমিকা রাখে। ৫. পেশিসমূহ কঙ্কালের সাথে আটকে থেকে দেহের ভারবহন করে। খ. শারীরবৃত্তীয় কাজ : ১. লাল অস্থিমজ্জা থেকে রক্তকণিকা উৎপাদন করে। ২. বক্ষপিঞ্জর নিঃশ্বাস-প্রশ্বাসে এবং মধ্যকর্ণের কর্ণাস্থি শ্রবণে সহযোগিতা করে। ৩. দেহের রোগ প্রতিরোধ ক্ষমতায় অংশ নেয়। ৪.. ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়াম 'সঞ্চয় করে এবং প্রয়োজনে রক্তে সরবরাহ করে। ৫. দেহের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণে ও আয়নিক সমতা রক্ষায় অস্থিগুলো কাজ করে।

HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত নমনীয় ও অনমনীয় উপাদান দিয়ে গঠিত তন্ত্রের গুরুত্ব …

উদ্দীপক

শিক্ষক ক্লাসে বললেন যে মানবদেহের কঙ্কাল প্রধান দুটি অংশের সমন্বেেয় গঠিত। যার একটি নমনীয় এবং অন্যটি অনমনীয়। তিনি বোর্ডে চিত্র অঙ্কন করে আদর্শ কশেরুকার গঠন ব্যাখ্যা করেন।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025

উত্তর

মুখমণ্ডলীয় ও করোটিকা অস্থি নিয়ে গঠিত মাথার কঙ্কালিক গঠনকে করোটি বলে।

উত্তর

টিউবার্কলের নিচে যে সরু অংশ থেকে হিউমারাসের মূল দেহ গঠিত হয় তাকে সার্জিকাল গ্রীবা বলে (কারণ, দুর্ঘটনায় এ অংশেই সচরাচর ফাটল ধরে)। মূল দেহের মধ্যভাগে পেশি সংযুক্তির জন্য খসখসে ডেলটয়েড রিজ রয়েছে। দেহের কিনারা নিম্নপ্রান্তে এসে এপিকন্ডাইল গঠন করে। এপিকন্ডাইলের নিচে কন্ডাইল থাকে যা ক্যাপিচুলাম ও ট্রকলিয়ায় বিভক্ত।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত যে তন্ত্রের কথা বলা হয়েছে তা হলো মানবদেহের কঙ্কালতন্ত্র। মানবদেহের কঙ্কালতন্ত্রকে প্রধান দুটি অংশে ভাগ করা হয়েছে। যথা- অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গীয় কঙ্কাল। নিচে অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে ভিন্নতা ব্যাখ্যা করা হলো- question image

উত্তর

উদ্দীপকে উল্লেখিত নমনীয় ও অনমনীয় উপাদান দুটি হলো অস্থি ও তরুণাস্থি। অস্থি ও তরুণাস্থি দিয়ে গঠিত তন্ত্রটি হলো কঙ্কালতন্ত্র। মানবদেহে কঙ্কালতন্ত্রের গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো- ক. যান্ত্রিক কাজ: ১. কঙ্কালতন্ত্র মানবদেহের কাঠামো গঠন ও নির্দিষ্ট আকৃতি প্রদান করে। ২. মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গাদি যেমন- মস্তিষ্ক, ফুসফুস, হৃৎপিণ্ড, সুষুম্মাকাণ্ড প্রভৃতি বিশেষভাবে নির্মিত কঙ্কালে সুরক্ষিত থাকে। ৩. দেহের অধিকাংশ পেশি, লিগামেন্ট ও টেনডন কঙ্কালে সংযুক্ত থেকে বিভিন্ন অঙ্গের সঞ্চালন ঘটায়। ৪. অস্থিসন্ধি গঠন এবং পেশির সাথে সমন্বয়ের মাধ্যমে কঙ্কালতন্ত্র মানুষের চলনে প্রধান ভূমিকা রাখে। ৫. পেশিসমূহ কঙ্কালের সাথে আটকে থেকে দেহের ভারবহন করে। খ. শারীরবৃত্তীয় কাজ : ১. লাল অস্থিমজ্জা থেকে রক্তকণিকা উৎপাদন করে। ২. বক্ষপিঞ্জর নিঃশ্বাস-প্রশ্বাসে এবং মধ্যকর্ণের কর্ণাস্থি শ্রবণে সহযোগিতা করে। ৩. দেহের রোগ প্রতিরোধ ক্ষমতায় অংশ নেয়। ৪.. ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়াম 'সঞ্চয় করে এবং প্রয়োজনে রক্তে সরবরাহ করে। ৫. দেহের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণে ও আয়নিক সমতা রক্ষায় অস্থিগুলো কাজ করে।
HSCBiology 2nd PaperChapter 7: চলন ও অঙগচালনা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.পেশির বিরতিহীন সংকোচনযুক্ত বৈশিষ্ট্যকে কী বলে?

  • ফ্লেক্সর
  • প্লেক্সাস
  • রিফ্লেক্স
  • টোনিসিটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.দুটি কশেরুকার মধ্যবর্তী স্থানে কোন তরুণাস্থি পাওয়া যায়?

ঢাকা বোর্ড

  • হায়ালিন
  • শ্বেত তত্ত্বময়
  • স্থিতিস্থাপক
  • চুনময়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অক্ষীয় কঙ্কালের অস্থির সংখ্যা কয়টি?

ঢাকা বোর্ড

  • ৩৮ টি
  • ৬০ টি
  • ৮০টি
  • ১২৬ টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উর্ধ্ববাহুর প্রথম অস্থির নাম কী?

  • হিউমেরাস
  • ফিমার
  • স্ক্যাপুলা
  • স্টারনাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায়-

  • হৃৎপেশীতে
  • ঐচ্ছিক পেশীতে
  • বাইসেপস পেশীতে
  • চোখের পেশীতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.অস্থির মাতৃকায় কোন কোষ থাকে?

দিনাজপুর বোর্ড

  • অস্টিওব্লাস্ট ও অস্টিওসাইট
  • অস্টিওব্লাস্ট ও কন্ড্রোসাইট
  • কন্ড্রোসাইট ও অস্টিওসাইট
  • কন্ড্রোমিউকয়েড ও কনড্রোঅ্যালবুনয়েড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.হৃদপেশিতে কোষের কোন অংশে নিউক্লিয়াস অবস্থান করে?

  • সরু অংশে
  • চওড়া অংশে
  • মেরু অংশে
  • কেন্দ্রে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোনটির সংকোচনে হাঁটুর কাছে পা ভাঁজ হয় এবং উরু পশ্চাতে প্রসারিত হয়?

  • সোলিয়াস
  • হ্যামস্ট্রিং
  • গ্লুটিয়াস
  • কোয়াড্রিসেপস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.তরুণাস্থি (cartilage) এর কোষকে বলা হয়-

  • Thrombocyte
  • Leucocyte
  • Osteocyte
  • Chondrocyte

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.দেহের অধিকাংশ অস্থিসন্ধি কোন ধরনের?

  • তত্ত্বময়
  • তরুণাস্থিময়
  • ফাইব্রাস
  • সাইনোভিয়াল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.স্টার্নাম কয়টি অংশে বিভক্ত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোন সন্ধিস্থলে মচকানোর ঘটনা সবচেয়ে বেশি ঘটে?

  • কনুই
  • গোড়ালি
  • হাঁটু
  • কবজি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।