A-চিহ্নিত অঙ্গ কোন ধরনের পেশি দিয়ে গঠিত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে A চিহ্নিত অঙ্গটি হলো পাকস্থলি যা মসৃণ বা অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। নিচে বিষয়টি ব্যাখ্যা করা হলো- মসৃণ পেশির কোষগুলো মাকু আকৃতির, ১৫ – ২০০ µm পর্যন্ত দীর্ঘ। কোষের চওড়া অংশের ব্যাস ৮ – ১০ µm। প্রত্যেক কোষে নিউক্লিয়াসের সংখ্যা একটি এবং এটি কোষের চওড়া অংশে অবস্থান করে। কোষের আবরণী বা সারকোলেমা অস্পষ্ট। কোষের সাইটোপ্লাজম বা সারকোপ্লাজম-এ অসংখ্য অতি সূক্ষ্ম মায়োফাইব্রিল পেশিতন্তুর দৈর্ঘ্য বরাবর বিস্তৃত। মায়োফাইব্রিলে কোনো আড়াআড়ি রেখা দেখা যায় না। পৌষ্টিকনালি, রক্তনালি, শ্বাসনালি, মূত্রথলি, জরায়ু প্রভৃতি অঙ্গের প্রাচীরে এ পেশি পাওয়া যায়। মসৃণ পেশিগুলো আন্তরযন্ত্রীয় অঙ্গের প্রাচীরে থাকে বলে এগুলোকে ভিসেরাল পেশিও বলে। এ টিস্যুর সংকোচন-প্রসারণ ক্ষমতা ধীর ও দীর্ঘস্থায়ী। বিভিন্ন বস্তুর যাতায়াত নিয়ন্ত্রণে এ টিস্যু অগ্রণী ভূমিকা পালন করে। যেমন-খাদ্যবস্তু এ টিস্যুর মাধ্যমে পেরিস্ট্যালসিস প্রক্রিয়ায় পৌষ্টিকনালির উপরের অংশ থেকে নিচের দিকে ধাবিত হয়। এ পেশির সংকোচন প্রাণীর ইচ্ছানির্ভর নয় বলে একে অনৈচ্ছিক পেশি বলা হয়ে থাকে।
HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল
A-চিহ্নিত অঙ্গ কোন ধরনের পেশি দিয়ে গঠিত? ব্যাখ্যা কর।
উদ্দীপক

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর