উদ্দীপকের গঠন ও কাজের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের উল্লেখিত চিত্রটি হলো নিরেট অস্থির গঠন ও কার্যরত একক হ্যাভারসিয়ান তন্ত্র। নিচে হ্যাভারসিয়ান তন্ত্রের গঠন ও কাজ বর্ণনা করা হলো- গঠন: নিরেট অস্থির গঠন ও কার্যরত একক হলো হ্যাভারসিয়ান তন্ত্র। নিরেট অস্থির ম্যাট্রিক্স কতগুলো স্তরে সাজানো থাকে। স্তরগুলোকে ল্যামেলি বলে। ল্যামেলি একটি সুস্পষ্ট নালির চারদিকে চক্রাকারে বিন্যস্ত। কেন্দ্রীয় এ নালিটি হলো হ্যাভারসিয়ান নালি। প্রতিটি হ্যাভারসিয়ান নালি এবং একে বেষ্টনকারী ল্যামেলির সমন্বয়ে একটি হ্যাভারসিয়ান তন্ত্র বা অস্টিওন গড়ে ওঠে। প্রত্যেক ল্যামেলায় ল্যাকুনা নামে কতগুলো ক্ষুদ্র গহ্বর পাওয়া যায়। অস্থিকোষ ল্যাকুনার ভিতরে অবস্থান করে। প্রতিটি ল্যাকুনার চারদিক থেকে সুক্ষ্ম কতগুলো নালিকা বেরোয়। এদের ক্যানালিকুলি বলে। এসব নালিকার মাধ্যমে একটি হ্যাভারসিয়ান তন্ত্রের বিভিন্ন ল্যাকুনা পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে। অস্থির অভ্যন্তরে হ্যাভারসিয়ান নালিগুলো পরস্পরের আড়াআড়ি নালি দিয়ে যুক্ত থাকে। এসব নালিকে ভকম্যানস ক্যানাল বলে। [চিত্র] কাজ: হ্যাভারসিয়ান তন্ত্রের মাধ্যমে অস্থি গঠিত হয় যা দেহের কাঠামো গঠন, সুরক্ষা, সংযোগতল সৃষ্টি, চলন, ভারবহন ইত্যাদি যান্ত্রিক কাজ সম্পাদন করে। এছাড়া এটি হরমোনাল নিয়ন্ত্রণ, রক্তকণিকা উৎপাদন, খনিজ লবণ সঞ্চয় ইত্যাদি সহ বিভিন্ন শরীরবৃত্তীয় কার্যাবলি সম্পাদন করে।
HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল
উদ্দীপকের গঠন ও কাজের বর্ণনা দাও।
উদ্দীপক

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
কাজ: হ্যাভারসিয়ান তন্ত্রের মাধ্যমে অস্থি গঠিত হয় যা দেহের কাঠামো গঠন, সুরক্ষা, সংযোগতল সৃষ্টি, চলন, ভারবহন ইত্যাদি যান্ত্রিক কাজ সম্পাদন করে। এছাড়া এটি হরমোনাল নিয়ন্ত্রণ, রক্তকণিকা উৎপাদন, খনিজ লবণ সঞ্চয় ইত্যাদি সহ বিভিন্ন শরীরবৃত্তীয় কার্যাবলি সম্পাদন করে।উত্তর