মানব কঙ্কাল তন্ত্রের কার্যকারিতায় উদ্দীপক ও তরুণাস্থির ভূমিকার তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত চিত্রটি হলো হ্যাভারসিয়ান তন্ত্র যা অস্থির গাঠনিক একক। মানব কংকাল তন্ত্রের কার্যকারিতায় অস্থি ও তরুণাস্থির ভূমিকা নিচে তুলনামূলক বিশ্লেষণ করা হলো- অস্থির ভূমিকা: ১. অস্থি দেহের দৃঢ় ও মজবুত স্থাপত্য কঙ্কালতন্ত্র গঠন করে এবং দেহকে নির্দিষ্ট আকার ও আকৃতি প্রদান করে। ২. অস্থির ভেতরে অবস্থিত লাল অস্থিমজ্জা থেকে প্রতিনিয়ত লোহিত রক্তকণিকা সৃষ্টি হয়। হলুদ অস্থিমজ্জা সঞ্চিত চর্বির আধার হিসেবে কাজ করে। অস্থিমজ্জা দেহভরের ৪% গঠন করে, লাল অস্থিমজ্জা থেকে প্রতিদিন ৫ বিলিয়ন লোহিত রক্ত কণিকা সৃষ্টি হয়। ৩. কিছু ত্রুটিপূর্ণ ও বয়স্ক লোহিত রক্তকণিকা অস্থিমজ্জায় ধ্বংসপ্রাপ্ত হয়। দেহের কিছু অবাঞ্ছিত বস্তু ও ভারী ধাতব পদার্থ অস্থির মাধ্যমে দেহ হতে বহিষ্কৃত হয়। ৪. কিছু ক্ষারীয় লবণ শোষণ বা অবমুক্তকরণের মাধ্যমে অস্থি দেহের pH রক্ষায় ভূমিকা রাখে। ৫. অস্থির রেটিক্যুলো এন্ডোথেলিয়াল তন্ত্র দেহের রোগ প্রতিরোধ ক্ষমতায় অংশ নেয়। তরুণাস্থির ভূমিকা: ১. তরুণাস্থি বিভিন্ন অঙ্গের চাপ ও টান প্রতিরোধ করে। ২. এগুলো বিভিন্ন অঙ্গের আকৃতি গঠন করে। ৩. অস্থিসন্ধিতে এরা দুটি অস্থিকে সংযুক্ত হতে সহায়তা করে এবং অস্থির প্রান্তভাগকে ঘর্ষণের হাত হতে রক্ষা করে। ৪. ফাইব্রোকার্টিলেজ টেনডন ও লিগামেন্টকে অস্থির সাথে যুক্ত করতে সহায়তা করে। ৫. তরুণাস্থিতে লুব্রিসিন নামক গ্লাইকোপ্রোটিন থাকে যা কঙ্কালতন্ত্রে জৈব লুব্রিকেটর হিসেবে কাজ করে।
HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল
মানব কঙ্কাল তন্ত্রের কার্যকারিতায় উদ্দীপক ও তরুণাস্থির ভূমিকার তুলন…
উদ্দীপক

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
কাজ: হ্যাভারসিয়ান তন্ত্রের মাধ্যমে অস্থি গঠিত হয় যা দেহের কাঠামো গঠন, সুরক্ষা, সংযোগতল সৃষ্টি, চলন, ভারবহন ইত্যাদি যান্ত্রিক কাজ সম্পাদন করে। এছাড়া এটি হরমোনাল নিয়ন্ত্রণ, রক্তকণিকা উৎপাদন, খনিজ লবণ সঞ্চয় ইত্যাদি সহ বিভিন্ন শরীরবৃত্তীয় কার্যাবলি সম্পাদন করে।উত্তর