উদ্দীপকে উল্লেখিত সমস্যার লক্ষণ ও প্রাথমিক চিকিৎসা পদ্ধতি কী হতে পারে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ঘটনায় স্বপনের কনুইয়ের অস্থির স্থানচ্যুতি ঘটেছে। অস্থির স্থানচ্যুতি হলো অস্থিসন্ধির হাড়গুলো তাদের স্বাভাবিক অবস্থান থেকে সরে যাওয়া। অস্থির স্থানচ্যুতির লক্ষণ ও প্রাথমিক চিকিৎসা পদ্ধতি নিচে উল্লেখ করা হলো- অস্থির স্থানচ্যুতির লক্ষণ: ১. স্থানচ্যুতির প্রাথমিক লক্ষণ হলো- ঐ অস্থি তার কাজে অক্ষম হয় অর্থাৎ ঐ অস্থি নড়াচড়া করা যায় না। ২. স্থানচ্যুতি ঘটলে ঐ স্থানটিতে প্রচন্ড ব্যথা এবং রক্ত জমাট বেঁধে কাল শিরার সৃষ্টি হয়। ৩. স্থানচ্যুতির কারণে অস্থি, অস্থিসন্ধি থেকে সরে যাওয়ার ফলে ঐ স্থানটি উঁচু হয়ে ফুলে থাকে। ৪. স্নায়ু অথবা রক্তনালি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অস্থিসন্ধি সাময়িকভাবে অবশ হয়ে যায়। স্থানচ্যুতির প্রাথমিক চিকিৎসা: ১. স্থানচ্যুত অস্থি নড়াচড়া থেকে বিরত রাখতে হবে। ২. কোনো অবস্থাতেই নিজেরা চাপাচাপি করে বিচ্যুত অস্থিকে পূর্বের স্থানে বসানোর চেষ্টা করা যাবে না। এতে অস্থি সন্ধির চারদিকের লিগামেন্ট, টেন্ডন পেশি ছিঁড়ে গিয়ে পরিণতি আরও খারাপ হতে পারে। ৩. বিচ্যুত অস্থিকে যথাস্থানে বসানোর পর ঐ স্থানে চটি বা বান্ডেজ বেঁধে দিতে হবে যাতে অস্থিটি সরে না যায়। ৪. ত্বকে ক্ষতের সৃষ্টি হলে পানি দিয়ে পরিষ্কার করে জীবাণুর সংক্রমণ রোধ করতে হবে। ৫. ক্ষতস্থান ফুলে গেলে ফুলা কমানোর জন্য আইস প্যাক বা বরফ লাগাতে হবে।
HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত সমস্যার লক্ষণ ও প্রাথমিক চিকিৎসা পদ্ধতি কী হতে পা…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর

উত্তর

উত্তর