উদ্দীপকে A এর গঠন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রে A চিহ্নিত অংশটি হলো তরুণাস্থি। নিচে তরুণাস্থির গঠন ব্যাখ্যা করা হলো- তরুণাস্থি এক বিশেষ ধরনের যোজক টিস্যু, যা প্রচুর মাতৃকা (ম্যাট্রিক্স) এবং স্বল্প সংখ্যক কোষ দিয়ে গঠিত। এর কোষগুলো অপরিণত অবস্থায় কন্ড্রোব্লাস্ট এবং পরিণত অবস্থায় কন্ড্রোসাইট নামে পরিচিত। তরুণাস্থির মাতৃকা অর্ধ-কঠিন এবং একে কন্ড্রিন বলা হয়। এই কন্ড্রিন প্রধানত কন্ড্রোমিউকয়েড ও কন্ড্রোঅ্যালবুমিনয়েড নামক দুই প্রকার প্রোটিন দ্বারা গঠিত। মাতৃকার মধ্যে ল্যাকুনা নামক ছোট ছোট তরলপূর্ণ গহ্বর থাকে, যেখানে এক বা একাধিক কন্ড্রোসাইট কোষ দলবদ্ধভাবে অবস্থান করে। মাতৃকাতে কোলাজেন তন্তুর মতো কিছু তত্ত্বও বিদ্যমান থাকে। তরুণাস্থি সাধারণত পেরিকন্ড্রিয়াম নামক তন্তুময় যোজক টিস্যু নির্মিত একটি পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে। তরুণাস্থি টিস্যুতে কোনো রক্তনালি থাকে না। এর আবরণী ও মাতৃকা ভেদ্য হওয়ায় রক্তের প্রয়োজনীয় উপাদানগুলো ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি কোষে প্রবেশ করে।
HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল
উদ্দীপকে A এর গঠন ব্যাখ্যা কর।
উদ্দীপক

Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
