উদ্দীপকের শারীরবৃত্তীয় কাজে নিয়োজিত বিভিন্ন লিভারের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপক অনুসারে শারীরবৃত্তীয় কাজে নিয়োজিত বিভিন্ন লিভারের 'বর্ণনা নিচে দেয়া হলো- পিভট, প্রচেষ্টা ও ভারের অবস্থানের ভিত্তিতে লিভার নিচে বর্ণিত ৩ রকমের। নিচে এই তিন শ্রেণির লিভার তন্ত্রের বর্ণনা দেয়া হলো- ১. প্রথম শ্রেণির লিভার: এক্ষেত্রে লিভারের ভার ও বলের মাঝে ফ্যালক্রাম থাকে। মানুষের করোটির অক্সিপিটাল কন্ডাইলের সাথে মেরুদণ্ডের ১ম কশেরুকা অ্যাটলাসের সংযুক্তিতে প্রথম শ্রেণির লিভারের সৃষ্টি হয়। এ লিভারের কারণে আমরা মাথাকে সামনে ও পেছনে উঁচু-নিচু করতে পারি। এ ধরনের লিভারের মাধ্যমে কম বল প্রয়োগ করে বেশি ফল পাওয়া যায়। ২. দ্বিতীয় শ্রেণির লিভার: এক্ষেত্রে লিভারের একপ্রান্তে ফ্যালক্রামএবং অন্যপ্রান্তে বল থাকে। ফ্যালক্রাম ও বলের মাঝে ভার থাকে। আমরা যখন পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে পায়ের গোড়ালিকে উপরে তোলে দাড়াই তখন এ ধরনের লিভারের সৃষ্টি হয়। এ লিভারের কারণে আমরা দ্রুত দৌড়াতে পারি। ৩. তৃতীয় শ্রেণির লিভার: এক্ষেত্রে লিভারের একপ্রান্তে ফ্যালক্রাম এবং অন্যপ্রান্তে ভার থাকে। ফ্যালক্রাম ও ভারের মাঝে বল তাকে। যখন আমরা হাত দ্বারা কোনো বস্তুকে উত্তোলন করি তখন এ ধরনের লিভার সৃষ্টি হয়। এ ধরনের লিভারের কারণে আমরা অল্প শক্তি ব্যয় করে অধিক ভার উত্তোলন করতে পারি।
HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল
উদ্দীপকের শারীরবৃত্তীয় কাজে নিয়োজিত বিভিন্ন লিভারের বর্ণনা দাও।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর