উদ্দীপকে উল্লিখিত জারিফের দেহের লিভার সিস্টেমগুলোর তুলনামূলক আলোচনা করো।
উত্তর: উদ্দীপক অনুযায়ী জারিফ ব্যাট হাতে মাথা সোজা রেখে বলের জন্য অপেক্ষা করছে। এক্ষেত্রে তিন শ্রেণির লিভারই কাজ করছে। নিচে এ লিভারগুলোর সিস্টেম তুলনামূলক আলোচনা করা হলো- প্রথম শ্রেণির লিভারে ফালক্রাম বল ও ভারের মাঝে অবস্থান করে। জারিফের মাথা ও ঘাড়ের সংযোগস্থলে এ ধরনের লিভার রয়েছে। এর ফলে সে মাথাকে সঠিক অবস্থানে রাখতে পারছে। এ ধরনের লিভারে অল্প বল প্রয়োগে অধিক ফল পাওয়া যায়। অন্যদিকে, দ্বিতীয় শ্রেণির লিভারে ফালক্রাম ও বলের মাঝে ভার অবস্থান করে। জারিফের পায়ের গোড়ালিতে এ ধরনের লিভার রয়েছে। এ ধরনের লিভারের মাধ্যমে সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তোলা সহজ হয়। আবার, তৃতীয় শ্রেণির লিভারে ফালক্রাম ও ভারের মাঝে বল অবস্থান করে। জারিফের হাতের কনুইয়ে এ ধরনের লিভার রয়েছে। যার মাধ্যমে সে কনুই ভাজ করে ব্যাট হাতে ধরতে পারছে। এ ধরনের লিভার থেকে দ্রুত গতির সঞ্চালন সুবিধা পাওয়া যায় ৷
HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জারিফের দেহের লিভার সিস্টেমগুলোর তুলনামূলক আলোচনা…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর

উত্তর
উত্তর