উদ্দীপকের (X) চিহ্নিত অংশটির গঠন বর্ণনা করো।
উত্তর: চিত্রের 'X [গণিত] চিহ্নিত অংশটি হলো নিরেট অস্থি। অস্থি হচ্ছে দেহের সবচেয়ে সুদৃঢ় টিস্যু। নিচে এর গঠন বর্ণনা করা হলো- অস্থির মাতৃকা বা ম্যাট্রিক্স বিভিন্ন জৈব ও অজৈব পদার্থে গঠিত হওয়ায় সম্পূর্ণ টিস্যুটি কঠিন আকার ধারণ করে। জৈব অংশটি কোলাজেন ও অসিমিউকয়েডে গঠিত। অজৈব অংশটিতে প্রধানত ক্যালসিয়াম ফসফেট ও ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়। মাতৃকায় প্রধানত অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইট এই তিন ধরনের অস্থিকোষ থাকে। অস্থির গাঠনিক একক হলো হ্যাভারসিয়ানতন্ত্র । এটি একটি হ্যাভারসিয়ান নালি, কতগুলো ল্যামেলি, ল্যাকুনা, ক্যানালিকুলি ইত্যাদি নিয়ে গঠিত হ্যাভারসিয়ান নালিটি এর কেন্দ্রে থাকে। এই নালির মধ্য দিয়ে শিরা, ধমনি, লসিকা নালি ও স্নায়ুতন্ত্র প্রসারিত হয়। অস্থির ম্যাট্রিক্স হ্যাভারসিয়ান নালিকে কেন্দ্র করে ৫-১৫টি স্তরে সজ্জিত থাকে, যা ল্যামেলি নামে পরিচিত। ল্যামেলিসমূহের সংযোগস্থলে ল্যাকুনা নামের ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকা স্থান থাকে। এ সব ফাঁকা স্থানে অস্টিওসাইট অবস্থান করে। ল্যাকুনার চতুর্দিকে সূক্ষ্ম, ক্ষুদ্র ক্যানালিকুলি নামক কতগুলো নালিকা বিস্তৃত হয়ে ল্যাকুনাগুলোর মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করে। অস্থির অভ্যন্তরে হ্যাভারসিয়ান নালিগুলো একে অপরের সাথে ভকম্যানস নালি দ্বারা যুক্ত থাকে। হ্যাভারসিয়ানতন্ত্রসমূহের অন্তবর্তী স্থানে কঠিন ম্যাট্রিক্স ও অস্টিওসাইট বিদ্যমান থেকে অস্থির দৃঢ়তা প্রদান করে।
HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল
উদ্দীপকের (X) চিহ্নিত অংশটির গঠন বর্ণনা করো।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর

উত্তর
উত্তর