মানুষের চলন প্রক্রিয়া উদ্দীপকে উল্লেখিত 'P [গণিত] ও 'Q [গণিত] অংশ দুটির যুগপৎ কার্যক্রমে সম্পন্ন হয়- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত চিত্রে 'P [গণিত] ও 'Q [গণিত] অংশ দুটি দ্বারা যথাক্রমে অস্থি ও পেশিকে নির্দেশ করা হয়েছে। মানুষের চলন প্রক্রিয়ায় অস্থি ও পেশির ভূমিকা নিচে বিশ্লেষণ করা হলো- মানবদেহের কঙ্কাল পেশি চলনে অংশগ্রহণ করে। এসব পেশির প্রান্তভাগ রূপান্তরিত হয়ে দৃঢ়, মজবুত ও স্থিতিস্থাপক টেনডনে পরিণত হয়। টেনডন অস্থির সাথে লেগে থেকে পেশির কাজ সম্পন্ন করে।মস্তিষ্ক থেকে একটি উত্তেজনা পেশিতে গেলে পেশি সংকুচিত হয়। এ সংকোচনের ফলে টেনডনে টান পড়ে এবং টেনডনের সাথে লাগানো অস্থিটির সঞ্চালন ঘটে। পেশিতে শুধু টান পড়ে কিন্তু কখনো ধাক্কা দেয় না। বিভিন্ন ধরনের চলনের জন্য একটি অস্থির বিভিন্ন জায়গায় অনেকগুলো পেশি লাগানো থাকে। ফ্লেক্সর পেশিগুলো অস্থিসন্ধিকে ভাঁজ করে, যেমন কনুই বাঁকাতে বাইসেপস পেশি কাজ করে। এর বিপরীতে, এক্সটেনসর পেশিগুলো অস্থিসন্ধিকে প্রসারিত করে, যেমন কনুই সোজা করতে ট্রাইসেপস পেশি ব্যবহৃত হয়। অ্যাবডাক্টর পেশিগুলো অস্থিকে দেহ অক্ষ থেকে দূরে সরিয়ে নিতে সাহায্য করে, আর অ্যাডাক্টর পেশিগুলো এটিকে দেহ অক্ষের কাছে ফিরিয়ে আনে। এছাড়া, রোটেটর পেশিগুলো অস্থিকে তার অক্ষ বরাবর ঘোরায়। এই পেশিগুলো জোড়ায় জোড়ায় বিপরীত কাজ করে এবং তাদের সম্মিলিত প্রচেষ্টাতেই সংশ্লিষ্ট অঙ্গের সঞ্চালন সম্ভব হয়। উপরের আলোচনা থেকে এটি স্পষ্ট যে, মানুষের চলন প্রক্রিয়া অস্থি ও পেশির যুগপৎ বা সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সম্পন্ন হয়।
HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল
মানুষের চলন প্রক্রিয়া উদ্দীপকে উল্লেখিত 'P ও 'Q অংশ দুটির যুগপৎ ক…
উদ্দীপক

Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর