উদ্দীপক সংশ্লিষ্ট পেশির বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে সংশ্লিষ্ট পেশি মূলত ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি। ঐচ্ছিক পেশির গঠন বৈশিষ্ট্য নিচে বর্ণনা করা হলো- মানবদেহের ঐচ্ছিক পেশির কোষ বা তন্তুগুলো লম্বা, সরু এবং বহু নিউক্লিয়াসযুক্ত হয়। এদেরকে রৈখিক পেশিও বলা হয় কারণ এরা রৈখিকভাবে বিন্যস্ত থাকে। ঐচ্ছিক পেশির প্রতিটি কোষ প্রায় ১ - ৪ সেন্টিমিটার লম্বা এবং ১০ - ১৪ মাইক্রোমিটার ব্যাসবিশিষ্ট। এই তন্তুগুলো যোজক-কলা দ্বারা গুচ্ছে আবদ্ধ থাকে। প্রতিটি তন্তু একটি পাতলা পর্দা, সারকোলেমা দ্বারা আবৃত থাকে এবং এর সাইটোপ্লাজমকে সারকোপ্লাজম বলে। এতে অনেকগুলো নিউক্লিয়াস বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। তন্তুর মধ্যে আড়াআড়িভাবে স্বচ্ছ ও অস্বচ্ছ দাগ দেখা যায়। প্রতিটি তন্তুর অভ্যন্তরে অ্যাকটিন ও মায়োসিন প্রোটিন-সূত্র দ্বারা গঠিত অনেকগুলো মায়োফাইব্রিল থাকে। ঐচ্ছিক পেশির কোষগুলো বা পেশিতন্তুগুলো গুচ্ছ আকারে অবস্থান করে। পেশিতন্তুর এ ধরনের প্রতিটি গুচ্ছকে ফ্যাসিকুলাস বলা হয়। এসব গুচ্ছ যোজক কলা নির্মিত পেরিমাইসিয়াম নামক আবরণে আবৃত থাকে। কতগুলো ফ্যাসিকুলি মিলিত হয়ে একটি বৃহৎ গুচ্ছ গঠন করে। যোজক কলা নির্মিত এপিমাইসিয়াম দ্বারা এসব গুচ্ছ আবৃত থাকে।
HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল
উদ্দীপক সংশ্লিষ্ট পেশির বর্ণনা দাও।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর