উদ্দীপকে উল্লিখিত 'X [গণিত] নামক পেশির নাম, গঠন ও কাজ- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'X [গণিত] নামক পেশিটি হলো ঐচ্ছিক পেশি। যেসব পেশি দেহের অস্থি বা কঙ্কালের সাথে সংযুক্ত থাকে তাদেরকে বলা হয় কঙ্কাল পেশি বা ঐচ্ছিক পেশি। নিচে এর গঠন ও কাজ বর্ণনা করা হলো- গঠন: প্রতিটি ঐচ্ছিক পেশিতন্তু বা পেশিকোষ সারকোলেমা নামক সূক্ষ্ম তন্তুময় ঝিল্লি দ্বারা আবৃত থাকে। পেশিকোষে বা পেশিতন্তুর সারকোপ্লাজমে (সাইটোপ্লাজমে অসংখ্য মাইটোকন্ড্রিয়া, গ্লাইকোজেন দানা, বহু সংখ্যক সংকোচন-প্রসারণশীল অনুদৈর্ঘ্য মায়োফাইব্রিল তন্তু এবং সাধারণত একাধিক নিউক্লিয়াস থাকে। মায়োফাইব্রিলগুলো অ্যাকটিন ও মায়োসিন নামক আমিষ দ্বারা গঠিত। মায়োফাইব্রিল তন্তু দ্বারা গঠিত কতকগুলো পেশিগুচ্ছ সমান্তরালভাবে মিলিত হয়ে এক একটি পেশি গঠিত হয়। i. ব্যক্তির ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রিত হয়ে অঙ্গ-প্রতঙ্গ সঞ্চালনে ও চলনে সহায়তা করে। ii. অস্থির সাথে সংযুক্ত থেকে দেহের আকৃতি প্রদান করে, দেহভঙ্গি নিয়ন্ত্রণ করে এবং অভ্যন্তরীণ অঙ্গগুলোকে সুরক্ষিত রাখে। iii. এরা দেহের তাপ নিয়ন্ত্রণ করে । iv. উত্তেজনায় উদ্দীপিত হয়ে পরিবর্তী ক্রিয়ায় সহায়তা করে।
HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'X নামক পেশির নাম, গঠন ও কাজ- ব্যাখ্যা করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর