F উদ্দীপকটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে F হলো রুই মাছের জীবনচক্র। নিচে রুই মাছের জীবনচক্র বিশ্লেষণ করা হলো- ১. ডিম : রুই মাছের বহিঃনিষেক ঘটে অর্থাৎ পানিতে সংঘটিত হয়। রুই মাছের নিষিক্ত ডিম বৃহৎ, গোলাকার, লালচে বর্ণের, ভারী ও আঠালো আবরণযুক্ত হয়। এদের ব্যাস ৪.১ – ৪.৮ মিলিমিটার । হয়। রুই মাছের ডিমগুলো নিষেকের পর পানিতে ডুবে যায় বলে এদের ডিমারসাল ডিম বলে। নিষিক্তকরণের ৪৫ মিনিটের মধ্যে জাইগোটের বিভাজন শুরু হয়। নিষিক্তকরণের ১৪ ঘন্টা পর ডিম ফুটতে আরম্ভ করে। (অনেক মাছের বিশেষ করে সামুদ্রিক মাছের ডিমগুলো আকারে ছোট, হালকা ও আঠালো আবরণ বিহীন এবং নিষেকের পর পানিতে ভেসে থাকে বলে এদের পেলাজিক ডিম বলে । ২. রেণু পোনা : ডিম থেকে সদ্য নির্গত বয়স থেকে শুরু করে ৭২ ঘণ্টা বয়স পর্যন্ত পোনাকে রেণু পোনা বলে। এগুলো দৈর্ঘ্যে সর্বোচ্চ ৭ মিলিমিটার পর্যন্ত হয়। ৩. ধানী পোনা : ৭২ ঘণ্টা বয়স থেকে ৮ দিন বয়স পর্যন্ত পোনাকে ধানী পোনা বলে । এগুলো দৈর্ঘ্যে ১২ মিলিমিটার পর্যন্ত হয়। ৪. আঙ্গুলি পোনা : ৯ দিন বয়স থেকে ৩০ দিন বয়স পর্যন্ত পোনাকে আঙ্গুলি পোনা বলে । এটি দৈর্ঘ্যে প্রায় ৩০ মিলিমিটার হয়। ৫. ব্রুড মাছ : রুই মাছ সাধারণত দেড় থেকে দুই বছর বয়সে যৌন পরিপক্কতা লাভ করে । একে ব্রুড মাছ বলে।
HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল
F উদ্দীপকটি বিশ্লেষণ কর।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর