'পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না'- ব্যাখ্যা করো।
উত্তর: উর্ধ্ববাহুর বাইসেপস ও ট্রাইসেপস অ্যান্টাগোনিস্টিক পেশিজোড়ের কার্যাবলি থেকে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয়না। নিচে তা ব্যাখা করা হলো: আমাদের হাত পা সঞ্চালনের জন্য বিপরীতধর্মী জোড়া জোড়া পেশি কাজ করে। এদের একটিকে অপরটির অ্যান্টাগোনিস্টিক পেশি বলে । এদের একটি যখন সংকুচিত হয়। অন্যটি তখন শিথিল হয়। এ ঘটনা পর্যায়ক্রমে সংঘটিত হয়। হাতের সামনে অবস্থিত বাইসেপস পেশির একপ্রান্ত স্ক্যাপুলার সঙ্গে ও অন্যপ্রান্ত রেডিয়াম অস্থির সাথে যুক্ত থাকে। বাইসেপস পেশি সংকুচিত হলে কনুইসন্ধি ভাঁজ রেডিয়াম ও আলনার স্ক্যাপুলার দিকে উত্তোলিত হয়। ফলে হাত বাকানো সম্ভব হয়। এই প্রক্রিয়াকে ফ্লেক্সন বলে এবং পেশিকে ফ্লেক্সর পেশি বলে । বাইসেপস এর অ্যান্টাগোনিস্টিক পেশি হলো ট্রাইসেপস যা হউমেরাসের পিছন দিকে অবস্থিত। এর একপ্রান্ত স্ক্যাপুলা ও হিউমেরামের সাথে এবং অন্যপ্রান্ত আলনার সাথে সংযুক্ত থাকে। এ পেশির সংকোচনে হাত পূর্বের অবস্থার ফিরে আসে। আর এই পেশি কনুই সন্ধিকে প্রসারিত করে। তাই একে এক্সটেনসর পেশি বলে। ফ্লেক্সর ও এক্সটেনসর পেশি একসঙ্গে পরস্পর বিরোধী কাজ করে অর্থাৎ বাইসেপস পেশি সংকুচিত হলে ট্রাইসেপস শ্লথ হয় আবার ট্রাইসেপস সংকুচিত হলে বাইসেপস শ্লথ হয়। ফলে হাত বাঁকানো ও সোজা করা সম্ভবপর হয়ে থাকে। এসব কারণে সংকোচনের জন্য পেশিতে টান পড়লেও ধাক্কা লাগে না।
HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল
'পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না'- ব্যাখ্যা করো।
উদ্দীপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর