শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের "A" চিহ্নিত যে পেশি তার শনাক্তকারী বৈশিষ্ট্য গুলি লেখ।

উত্তর: উদ্দীপকের "A" চিহ্নিত পেশি হলো ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি। নিচে ঐচ্ছিক পেশির শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো- ১. পেশিতন্তুর গঠন নলাকার, দীর্ঘ ও শাখাবিহীন। ২. সারকোলেমা স্পষ্ট। ৩. নিউক্লিয়াসের অবস্থান পরিধির দিকে। ৪. নিউক্লিয়াসের সংখ্যা অসংখ্য। ৫. ইন্টারকালেটেড ডিস্ক থাকে না। ৬. অনুপ্রস্থ রেখা দেখা যায়। ৭. সংকোচনের ক্ষমতা দ্রুত ও শক্তিশালী ।

HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল

উদ্দীপকের "A" চিহ্নিত যে পেশি তার শনাক্তকারী বৈশিষ্ট্য গুলি লেখ।

Chittagong · 2022

উত্তর

লিগামেন্ট হচ্ছে সন্ধিবন্ধনী বা টিস্যুর গুচ্ছ যা হাড়, জয়েন্ট এবং অঙ্গগুলিকে সংযুক্ত করতে এবং তাদের জায়গায় ধরে রাখতে সহায়তা করে।

উত্তর

দুটি অস্থির সন্ধিস্থলে অস্থিসন্ধি বলে। একটি অস্থি যখন অন্য একটি অস্থির সাথে সংযুক্ত হয়ে সন্ধিস্থল গঠন করে তখন তাকে অস্থিসন্ধি বলা হয়। অস্থিসন্ধি আমাদের দেহের বিভিন্ন অঙ্গ কে চলাচলের সহায়তা করে। বিভিন্ন অঙ্গের চলন নড়ন, ভারবহন ইত্যাদি কাজে অস্থি সহায়তা করে।

উত্তর

উদ্দীপকের "A" চিহ্নিত পেশি হলো ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি। নিচে ঐচ্ছিক পেশির শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো- ১. পেশিতন্তুর গঠন নলাকার, দীর্ঘ ও শাখাবিহীন। ২. সারকোলেমা স্পষ্ট। ৩. নিউক্লিয়াসের অবস্থান পরিধির দিকে। ৪. নিউক্লিয়াসের সংখ্যা অসংখ্য। ৫. ইন্টারকালেটেড ডিস্ক থাকে না। ৬. অনুপ্রস্থ রেখা দেখা যায়। ৭. সংকোচনের ক্ষমতা দ্রুত ও শক্তিশালী ।

উত্তর

উদ্দীপকের "A" হলো ঐচ্ছিক পেশি এবং “B” হলো অস্থি। অস্থির সঞ্চালনের জন্য পেশি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। অর্থাৎ অস্থি ও পেশির সমন্বয়ে আমরা আমাদের চলাচল সম্পন্ন করি। অস্থি ও পেশির সমন্বয়ে চলন : মানুষের চলনে শুধু পেশি নয়, পেশির সঙ্গে যুক্ত অস্থির ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্থি দেহের কঙ্কালতন্ত্র গঠন করে। কঙ্কালতন্ত্র দেহের অবয়বের কাঠামো। কাঠামোর উপরে আচ্ছাদন হিসেবে থাকে পেশিতন্ত্র। ১. হ্যামস্ট্রিং পেশি বা বক্রীকরণ পেশি : জানু সন্ধি পিছন দিকে বাঁকাতে দুটি পেশিগুচ্ছের প্রয়োজন হয়, এদের হ্যামস্ট্রিং পেশি বলে। হ্যামস্ট্রিং পেশি তিনটি পেশি নিয়ে গঠিত। এগুলো যথাক্রমে বাইসেপস ফিমোরিস, সেমিমেন্ত্রেনোসাস এবং সেমিটেন্ডিনোসাস। পেশিগুলো উরুর পিছনে থাকে। এগুলো শ্রোণিচক্রের ইশ্চিয়াম অংশে উৎপন্ন হয় এবং ফিমারের পিছন দিয়ে টিবিয়ার উপরে যুক্ত হয়েছে। এদের সঙ্কোচনে ফিমার ও টিবিয়া কাছাকাছি আসে এবং হাঁটুসন্ধিতে ভাঁজ সৃষ্টি হয়। গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি টিবিয়ার পিছনে অবস্থিত পায়ের ডিম বা গুলির প্রধান পেশি। এটি ফিমারের কনডাইল থেকে সৃষ্টি হয়ে টিবিয়ার পিছন দিয়ে গোড়ালি অস্থি বা ক্যালকেনিয়াস এর সঙ্গে অ্যাকিলিস কন্ডরা দিয়ে যুক্ত হয়। এর সংকোচনে ফিমার ও টিবিয়া নিকটবর্তী হয়, ফলে হাঁটুসন্ধি পিছনের দিকে ভাঁজ হয় । ২. কোয়াড্রিসেপস পেশি : উরুর সামনে অবস্থিত চারটি পেশি নিয়ে গঠিত কোয়াড্রিসেপস হাঁটুসন্ধির প্রসারণ ঘটায়। এটি শ্রোণি থেকে উৎপন্ন রেকটাস ফিমোরিস এবং ফিমারের সামনে থেকে উৎপন্ন তিনটি ভ্যাসটি পেশি ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস এবং ভ্যাস্টাস ইন্টারমিডিয়াস নিয়ে গঠিত। এ তিনটি পেশি একসঙ্গে প্যাটেলার টেন্ডনের মাধ্যমে টিবিয়ার সামনে যুক্ত হয়। এসব পেশির সংকোচনে হাঁটুসন্ধির প্রসারণ ঘটে।
HSCBiology 2nd PaperChapter 7: চলন ও অঙগচালনা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.পেশির বিরতিহীন সংকোচনযুক্ত বৈশিষ্ট্যকে কী বলে?

  • ফ্লেক্সর
  • প্লেক্সাস
  • রিফ্লেক্স
  • টোনিসিটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.দুটি কশেরুকার মধ্যবর্তী স্থানে কোন তরুণাস্থি পাওয়া যায়?

ঢাকা বোর্ড

  • হায়ালিন
  • শ্বেত তত্ত্বময়
  • স্থিতিস্থাপক
  • চুনময়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অক্ষীয় কঙ্কালের অস্থির সংখ্যা কয়টি?

ঢাকা বোর্ড

  • ৩৮ টি
  • ৬০ টি
  • ৮০টি
  • ১২৬ টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উর্ধ্ববাহুর প্রথম অস্থির নাম কী?

  • হিউমেরাস
  • ফিমার
  • স্ক্যাপুলা
  • স্টারনাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায়-

  • হৃৎপেশীতে
  • ঐচ্ছিক পেশীতে
  • বাইসেপস পেশীতে
  • চোখের পেশীতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.অস্থির মাতৃকায় কোন কোষ থাকে?

দিনাজপুর বোর্ড

  • অস্টিওব্লাস্ট ও অস্টিওসাইট
  • অস্টিওব্লাস্ট ও কন্ড্রোসাইট
  • কন্ড্রোসাইট ও অস্টিওসাইট
  • কন্ড্রোমিউকয়েড ও কনড্রোঅ্যালবুনয়েড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.হৃদপেশিতে কোষের কোন অংশে নিউক্লিয়াস অবস্থান করে?

  • সরু অংশে
  • চওড়া অংশে
  • মেরু অংশে
  • কেন্দ্রে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোনটির সংকোচনে হাঁটুর কাছে পা ভাঁজ হয় এবং উরু পশ্চাতে প্রসারিত হয়?

  • সোলিয়াস
  • হ্যামস্ট্রিং
  • গ্লুটিয়াস
  • কোয়াড্রিসেপস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.তরুণাস্থি (cartilage) এর কোষকে বলা হয়-

  • Thrombocyte
  • Leucocyte
  • Osteocyte
  • Chondrocyte

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.দেহের অধিকাংশ অস্থিসন্ধি কোন ধরনের?

  • তত্ত্বময়
  • তরুণাস্থিময়
  • ফাইব্রাস
  • সাইনোভিয়াল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.স্টার্নাম কয়টি অংশে বিভক্ত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোন সন্ধিস্থলে মচকানোর ঘটনা সবচেয়ে বেশি ঘটে?

  • কনুই
  • গোড়ালি
  • হাঁটু
  • কবজি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।