উদ্দীপকের প্রাণীটির দ্রুত চলন প্রক্রিয়াটি বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের প্রাণীটি হলো হাইড্রা। হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়া নিচে বিশ্লেষণ করা হলো: যেসব প্রাণীর ভ্রূণের গ্যাস্টুলা পর্যায়ে কোষগুলো এক্টোডার্ম ও এন্ডোডার্ম নামক দুটি স্তরে বিন্যস্ত থাকে,সেগুলোকে দ্বিস্তরী প্রাণী বলে। Cnidaria পর্বের প্রাণীরা দ্বিস্তরী। Hydra এ পর্বের প্রাণী। Hydra-র দ্রুত চলন প্রক্রিয়া হলো সমারসল্টিং বা ডিগবাজি চলন। এ প্রকিয়ার শুরুতে Hydra দেহকে বাকিয়ে চলনের গতিপথে কর্ষিকায় অবস্থিত গ্লুটিন্যান্ট জাতীয় নেমাটোসিস্টের আঠালো ক্ষরণের সাহায্যে গতিপথকে স্পর্শ করে। এ সময় গন্তব্যস্থলমুখী পেশি-আবরণী কোষের সংকোচন ও অপর পাসের অনুরুপ কোষের সম্প্রসারণ ঘটে। পরে পাদ-চাকতি বিযুক্ত করে কর্ষিকার উপরে ভর দিয়ে দেহকে সোজা করে দেয়। পুনরায় দেহকে বাকিয়ে পাদ-চাকতির সাহায্যে গতিপথকে স্পর্শ করে। পরে কর্ষিকা মুক্ত করে দেহকে সোজা করে দেয়। এ প্রকিয়ার পুনরাবৃত্তি ঘটিয়ে Hydra দ্রুত স্থান ত্যাগ করে।
HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল
উদ্দীপকের প্রাণীটির দ্রুত চলন প্রক্রিয়াটি বর্ণনা করো।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর