'P [গণিত] এর সূক্ষ্ম গঠন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত “P” দ্বারা অস্থিকে বুঝানো হয়েছে। অস্থির গাঠনিক একক হলো হ্যাভারসিয়ান তন্ত্র । নিচে অস্থির সূক্ষমম গঠন অর্থাৎ হ্যাভারসিয়ান তন্ত্রের গঠন বর্ণনা করা হলো-নিরেট অস্থির গঠন ও কার্যরত একক হলো হ্যাভারসিয়ান তন্ত্র । নিরেট অস্থির ম্যাট্রিক্স কতগুলো স্তরে সাজানো থাকে এ স্তরগুলোকে ল্যামেলি বলে। ল্যামেলি একটি সুষ্পন্ট নালির চারদিকে চক্রাকারে বিন্যস্ত । কেন্দ্রীয় এ নালিটি হলো হ্যাভারসিয়ান নালি। প্রতিটি হ্যাভারসিয়ান নালি এবং একে বেষ্টনকারী ল্যামেলির সমন্বয়ে একটি হ্যাভারসিয়ান তন্ত্র বা অস্টিওন গড়ে ওঠে ৷ আবিষ্কারক ক্লোপটন হ্যাভারস এর নামানুসারে এর নামকরণ করা হয়েছে। প্রত্যেক ল্যামেলায় ল্যাকুনা নামে কতগুলো ক্ষুদ্র গহ্বর পাওয়া যায়। অস্থিকোষ ল্যাকুনার ভিতরে অবস্থান করে। প্রতিটি ল্যাকুনার চারদিক থেকে সুক্ষ্ম কতগুলো নালিকা বের হয় এদের ক্যানালিকুলি বলে। এসব নালিকার মাধ্যমে একটি হ্যাভারসিয়ান তন্ত্রের বিভিন্ন ল্যাকুনা পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে। অস্থির অভ্যন্তরে হ্যাভারসিয়ান নালিগুলো পরস্পরের আড়াআড়ি নালি দিয়ে যুক্ত থাকে৷ এসব নালিকে ভকম্যানস ক্যানাল বলে ।
HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল
'P এর সূক্ষ্ম গঠন বর্ণনা কর।
উদ্দীপক

Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর