রনির সমস্যার চিকিৎসা সম্বন্ধে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের রনির চিকিৎসা নির্ভর করবে তার পা মচকানোর ধরন ও ব্যাপকতার উপর। তার এ সমস্যার চিকিৎসা ব্যবস্থা সম্বন্ধে আমার মতামত হলো যে প্রথমেই তার মচকানো সন্ধিকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে। বরফের টুকরা টাওয়ালে বা ফ্রিজের ঠান্ডা পানি প্লাস্টিকের ব্যাগে নিয়ে আঘাত প্রাপ্ত স্থানে লাগালে ব্যথা ও ফোলা কমে আসবে। প্রতি ঘণ্টায় ১০ মিনিট বা দুই ঘণ্টা পর পর ২০ মিনিট অনবরত লাগাতে হবে। তবে এটা সহ্যের মধ্যে রাখতে হবে। এ পদ্ধতি আঘাতের ৪৮-৭২ ঘণ্টা পর্যন্ত চলবে। সন্ধিতে ইলাসটো কমপ্রেসন বা স্পিন্ট ব্যবহারে ফোলা ও ব্যথা কমে আসে। সন্ধির নিচে বালিশ দিয়ে হাঁটুকে খাটের লেবেল থেকে উঁচুতে রাখলে ফোলা কম হবে। ব্যথানাশক ঔষধ সেবন করতে হবে। হাঁটুর ক্ষেত্রে লিগামেন্ট ইনজুরির চিকিৎসা প্রদান করতে সক্ষম এমন চিকিৎসকের কাছে তাকে যেতে হবে। উপরিউক্ত চিকিৎসা ব্যবস্থাগুলো সঠিকভাবে পালন করতে পারলে রনির সমস্যার নিরাময় হবে বলে আমি মনে করি।
HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল
রনির সমস্যার চিকিৎসা সম্বন্ধে তোমার মতামত দাও।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর