সামির ভাইয়ের সাথে তুমি সহমত পোষণ করলে, প্রাথমিক চিকিৎসা উল্লেখপূর্বক মন্তব্য করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সামিরের ভাইয়ের মন্তব্য যথোপযুক্ত। সাধারন/বদ্ধ ধরনের অস্থিভঙ্গে হাড় শুধু দুই টুকরা হয়ে যায় এর বেশি কিছু নয়। এই ধরনের অস্থিভঙ্গে সাধারণত ৮ সপ্তাহের মধ্যে সেরে যায়। সাধারণ/বদ্ধ ধরনের হাড় ভাঙার জন্য প্রাথমিক চিকিৎসাগুলো হলো: ১. অস্থিভঙ্গের মাত্রা ও সঠিক স্থান চিহ্নিত করতে হবে । ২. আঘাতপ্রাপ্ত ব্যক্তির নড়াচড়া বন্ধ রাখতে হবে । ৩. সমস্ত ক্ষত পরিষ্কার করতে হবে । ৪. রক্ত সঞ্চালনে বাধা হতে পারে এমন টাইট জামা-কাপড়,গয়না-গাটি সরিয়ে ফেলতে হবে তা না হলে ভাঙ্গা হাড়ে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাবে। ৫. ভাঙ্গা হাড়ের জায়গায় রক্তপ্রবাহ, সঞ্চালন ও সংবেদন পরীক্ষা করতে হবে। ৬. ভাঙ্গা হাড় যথাস্থানে বসানোর জন্য তার সঙ্গে কাঠের খন্ড বা বাশের চটি বেঁধে দিতে হবে। ৭. রক্ত প্রবাহ ও সঞ্চালন পুনর্বার পরীক্ষা করতে হবে। ৮. ভাঙ্গা হাড়ের জায়গাটি যেন ফুলে না উঠে সে জন্য, আঘাত পাওয়া জায়গা ৬-১০ ইঞ্চি উঁচুতে রাখতে হবে। ৯. অস্থিভঙ্গের জায়গায় বরফ দেয়া যেতে পারে তবে দেখতে হবে .জায়গাটি যেন ঠান্ডায় অসাঢ় না হয়ে যায়। ১০. “হঠাৎ ও মারাত্মক আঘাত পেয়েছে” আহত ব্যক্তি যেন এমনটি মনে না করে সে জন্য তাকে চাঙ্গা রাখতে হবে এবং মাথা, ঘাড় ও শরীরের . বিভিন্ন অংশ সাবধানে নড়াচড়া করতে হবে ।
HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল
সামির ভাইয়ের সাথে তুমি সহমত পোষণ করলে, প্রাথমিক চিকিৎসা উল্লেখপূর্…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর

উত্তর