উদ্দীপকের A হলো অ্যালভিওলাস। অ্যালভিওলাস বিভিন্ন আনুসঙ্গিক অংশের সাহায্যে শ্বসন কার্যক্রম সম্পন্ন করে। নিচে বিষয়টি ব্যাখ্যা করা হলো-
ফুসফুসের অ্যালভিওলাসে বায়ুপ্রবাহের গতিপথ হলো নিম্নরূপ :
নাসিকা → নাসাগলবিল → স্বরযন্ত্র → ট্রাকিয়া → ব্রঙ্কাস → ব্রঙ্কিউল → অ্যালভিওলার নালি → অ্যালভিওলার থলি → অ্যালভিওলাস।
উল্লেখিত প্রবাহচিত্র থেকে বলা যায় যে অ্যালভিওলাসে বায়ুপ্রবাহের ক্ষেত্রে অনেকগুলো আনুসঙ্গিক অঙ্গের প্রয়োজন। আবার ফুসফুসে রক্ত প্রবাহের জন্য হৃৎপিণ্ড, শিরা, ধমনি ইত্যাদি আনুসঙ্গিক অঙ্গ ব্যবহৃত হয়। আবার ফুসফুসের কার্যক্রম সম্পন্ন করতে বক্ষ ও উদর গহ্বরের মাঝে অবস্থিত ডায়াফ্রাম এবং পর্শকাসমূহের ফাঁকে অবস্থিত ইন্টারকোস্টাল পেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি ও হ্রাস করে শ্বসন কার্যক্রম সম্পন্ন করে। অতএব উল্লেখিত আলোচনা থেকে বলা যায় যে, অ্যালভিওলাস বিভিন্ন আনুসঙ্গিক অঙ্গের সাহায্যে শ্বসন কার্যক্রম সম্পন্ন করে।