উদ্দীপকের শারীরবৃত্তীয় কাজ দ্বারা মানুষের নড়াচড়াকে বুঝানো হয়েছে। একজন মুষ্টিযোদ্ধার ক্ষেত্রে হাতের সঞ্চালন প্রয়োজন হয়। এক্ষেত্রে তৃতীয় শ্রেণীর লিভার কাজ করে। নিচে তৃতীয় শ্রেণীর লিভারের মাধ্যমে হাতের সঞ্চালন কৌশলটি আলোচনা করা হলো-
তৃতীয় শ্রেণির লিভার (Third-class lever) এ ধরনের লিভারের প্রচেষ্টা থাকে পিভট ও ভার-এর মাঝখানে। একটি ভাঁজ করা বাহুকে তৃতীয় শ্রেণির লিভার বলা যেতে পারে। এ ক্ষেত্রে কনুইয়ে রয়েছে পিভট (কনুই-সন্ধি), সম্মুখ বাহু হচ্ছে লিভার-বাহু, বাইসেপস পেশি প্রচেষ্টার যোগান দেয়, আর সম্মুখ বাহু কিংবা কোনো ওজনদার বস্তুসহ বাহু হচ্ছে ভার। তৃতীয় শ্রেণির লিভারে প্রচেষ্টার অবস্থান ভার ও পিডটের মাঝে বলা হলেও প্রকৃতপক্ষে প্রচেষ্টা আর পিভট খুব কাছাকাছি অবস্থান করে। প্রচেষ্টার চেয়ে ভার বেশি হওয়ায় এ ক্ষেত্রে কোনো(যান্ত্রিক সুবিধা পাওয়া যায় না। তবে বাইসেপস পেশির সামান্য সংকোচনে সম্মুখ বাহুতে বৃহত্তর সঞ্চালনের সৃষ্টি হয় বলে যান্ত্রিক অসুবিধাটুকু পূরণ হয়ে যায়। দ্রুতগতির সঞ্চালন (movement) সুবিধা পাওয়া যায় এ ধরনের লিভার থেকে।