হূৎপিন্ড ক্লান্ত হয় না কেন?
উত্তর: মেরুদন্ডী প্রাণীদের তৃৎপিন্ডের প্রাচীর গঠনে অংশগ্রহণকারী এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশিকে হৃদপেশি বা কার্ডিয়াক পেশি বলে। এই পেশির কোষগুলো অনিয়তাকার, লম্বা, শাখান্বিত ও আড়াআড়ি দাগযুক্ত। এই পেশির সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। অর্থাৎ হৃদপেশির গঠন কঙ্কাল পেশির ন্যায় হলেও কাজ অনৈচ্ছিক বা মসৃণ পেশির ন্যায়। এ পশির সংকোচন প্রসারণ ছান্দিক ও সাধারণভাবে দ্রুত। এছাড়া কঙ্কাল বা ঐচ্ছিক পেশির তুলনায় হৃদপেশিতে মাইটোকন্ড্রিয়া বেশি থাকে। যার ফলে হৃদপেশিতে প্রচুর শক্তি উৎপন্ন হয়। আবার মাইটোকন্ড্রিয়া অতিরিক্ত ল্যাকটিক এসিডকেও গ্লুকোজের মতো ব্যবহার করে শক্তি উৎপন্ন করতে পারে। এ কারণেই হৃৎপিন্ড কখনো ক্লান্ত হয় না।
HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল
হূৎপিন্ড ক্লান্ত হয় না কেন?
উদ্দীপক

সিলেট এমসি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর