শেয়ারFacebookWhatsApp

টেন্ডন কী?

উত্তর: কোলাজেন 'তত্ত্ব ও ফাইব্রোব্লাস্টের তৈরি পেশির সাথে অস্থির সংযোজককারী টিস্যুই হচ্ছে টেনডন।

HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল

টেন্ডন কী?

উদ্দীপক

মানুষের মেরুদণ্ড কতগুলো কশেরুকা নিয়ে গঠিত যার একটি আংটি আকৃতির। এটি কঙ্কালতন্ত্রের একটি অংশ। মানুষের চলনে এই তন্ত্র ছাড়াও আরও একটি তন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Comilla · 2025

উত্তর

কোলাজেন 'তত্ত্ব ও ফাইব্রোব্লাস্টের তৈরি পেশির সাথে অস্থির সংযোজককারী টিস্যুই হচ্ছে টেনডন।

উত্তর

দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে। অস্থিগুলো পরস্পরের সাথে যোজক কলা দিয়ে এমনভাবে যুক্ত থাকে যাতে সংলগ্ন অস্থিগুলো বিভিন্ন মাত্রায় সঞ্চালিত হতে পারে। তাই দেখা যায়, কোনো কোনো অস্থি সন্ধি একেবারেই অনড়, যেমন-করোটির অস্থিসন্ধি। কোনোটি আবার সামান্য সঞ্চালনক্ষম, যেমন-আন্তঃকশেরুকার অস্থিসন্ধি।

উত্তর

উদ্দীপকের আংটি আকৃতির কশেরুকাটি হলো মানুষের মেরুদণ্ডের প্রথম কশেরুকা, যার নাম অ্যাটলাস (Atlas)। এটি সারভাইক্যাল কশেরুকার অন্তর্ভুক্ত এবং এর বিশেষ আকৃতির কারণেই এটি অন্য কশেরুকাগুলো থেকে ভিন্ন। অ্যাটলাসের গঠন বৈশিষ্ট্য নিচে চিত্রসহ বর্ণনা করা হলো- ১. দেখতে রিং আকৃতির, নির্দিষ্ট কোনো দেহের আকৃতি নেই। ২. এ অস্থিতে স্পাইনাস প্রসেস থাকে না। ৩. স্পাইনাস প্রসেস ক্ষুদ্র হয়ে পশ্চাৎ টিউবার্কল এবং সম্মুখ আর্চের সামনের দিক ক্ষুদ্রাকৃতির হয়ে সম্মুখ টিউবার্কল গঠন করে। ৪. এর পিছনের দিকে ২য় কশেরুকা অ্যাক্সিসের জন্য একজোড়া ফ্যাসেট থাকে। ৫. ট্রান্সভার্স প্রসেস বড় ও ফোরামেন বা ছিদ্রযুক্ত। question image

উত্তর

উদ্দীপকে উল্লেখিত দুই ধরনের তন্ত্র বলতে কঙ্কালতন্ত্র এবং পেশিতন্ত্র-কে বোঝানো হয়েছে। মানুষের চলন বা দেহ উপাঙ্গ সঞ্চালিত হওয়ার জন্য এই দুটি তন্ত্রের সমন্বিত কার্যক্রম অপরিহার্য।নিচে তা বিশ্লেষণ করা হলো- মানবদেহের কঙ্কাল পেশি চলনে অংশগ্রহণ করে। এসব পেশির প্রান্তভাগ রূপান্তরিত হয়ে দৃঢ়, মজবুত ও স্থিতিস্থাপক টেনডনে পরিণত হয়। টেনডন অস্থির সাথে লেগে থেকে পেশির কাজ সম্পন্ন করে। মস্তিষ্ক থেকে একটি উত্তেজনা পেশিতে গেলে পেশি সংকুচিত হয়। এ সংকোচনের ফলে টেনডনে টান পড়ে এবং টেনডনের সাথে লাগানো অস্থিটির সঞ্চালন ঘটে। পেশিতে শুধু টান পড়ে কিন্তু কখনো ধাক্কা দেয় না। বিভিন্ন ধরনের চলনের জন্য একটি অস্থির বিভিন্ন জায়গায় অনেকগুলো পেশি লাগানো থাকে। ফিমার অস্থিটির সাথে এরকম অনেকগুলো পেশি লাগানো থাকে। পেশিগুলো ফ্লেক্সর, এক্সটেনসর, অ্যাবডাক্টর, অ্যাডাক্টর নামে পরিচিত। ফ্লেক্সর পেশি অস্থিসন্ধিকে ভাঁজ করে, অপরদিকে এক্সটেনসর পেশি অস্থিসন্ধিকে প্রসারিত করে। অ্যাবডাক্টর পেশি অস্থিটিকে দেহ অক্ষের কাছে নিয়ে আসে। অর্থাৎ পেশিগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে এবং একটির কাজ অপরটির বিপরীত। এছাড়া আরেক ধরনের পেশি আছে যারা ফিমারকে ঘুরায়, যেমন- পিরিফর্মিস। এদেরকে রোটেটর পেশি বলে। তাই বলা যায় যে, কঙ্কালতন্ত্র এবং পেশিতন্ত্রের সমন্বিত কার্যক্রমেই দেহ উপাঙ্গ সঞ্চালিত হয়।
HSCBiology 2nd PaperChapter 7: চলন ও অঙগচালনাComilla
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পেশির বিরতিহীন সংকোচনযুক্ত বৈশিষ্ট্যকে কী বলে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.দুটি কশেরুকার মধ্যবর্তী স্থানে কোন তরুণাস্থি পাওয়া যায়?

ঢাকা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অক্ষীয় কঙ্কালের অস্থির সংখ্যা কয়টি?

ঢাকা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উর্ধ্ববাহুর প্রথম অস্থির নাম কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায়-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.অস্থির মাতৃকায় কোন কোষ থাকে?

দিনাজপুর বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.হৃদপেশিতে কোষের কোন অংশে নিউক্লিয়াস অবস্থান করে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোনটির সংকোচনে হাঁটুর কাছে পা ভাঁজ হয় এবং উরু পশ্চাতে প্রসারিত হয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.তরুণাস্থি (cartilage) এর কোষকে বলা হয়-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.দেহের অধিকাংশ অস্থিসন্ধি কোন ধরনের?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.স্টার্নাম কয়টি অংশে বিভক্ত?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোন সন্ধিস্থলে মচকানোর ঘটনা সবচেয়ে বেশি ঘটে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।