শেয়ারFacebookWhatsApp

ম্যানুব্রিয়া কী?

উত্তর: বক্ষপিঞ্জরে অবস্থিত স্টার্নামে অবস্থিত ত্রিকোণাকার অংশই হলো ম্যানুব্রিয়া।

HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল

ম্যানুব্রিয়া কী?

উদ্দীপক

মানবদেহে 'XX^{\prime} নামক পেশি চলন ও ভঙ্গিমা নিয়ন্ত্রণ করে। ঐ পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। ম্যানুব্রিয়াম আছে ।

হলিক্রস কলেজ · 2024

উত্তর

বক্ষপিঞ্জরে অবস্থিত স্টার্নামে অবস্থিত ত্রিকোণাকার অংশই হলো ম্যানুব্রিয়া।

উত্তর

জানুসন্ধিকে পেছনের দিকে বাঁকাতে সহায়তাকারী পেশিগুলো সাধারণত উরুর পিছনে থাকে। এগুলো শ্রোণিচক্রের ইশ্চিয়াম অংশে উৎপন্ন হয়ে ফিমারের পিছন দিয়ে টিবিয়ার উপর যুক্ত হয়েছে। এদের সঙ্কোচনে ফিমার ও টিবিয়া কাছাকাছি আসে এবং হাঁটুসন্ধিতে ভাঁজ সৃষ্টি হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'XX^{\prime} নামক পেশিটি হলো ঐচ্ছিক পেশি। যেসব পেশি দেহের অস্থি বা কঙ্কালের সাথে সংযুক্ত থাকে তাদেরকে বলা হয় কঙ্কাল পেশি বা ঐচ্ছিক পেশি। নিচে এর গঠন ও কাজ বর্ণনা করা হলো- গঠন: প্রতিটি ঐচ্ছিক পেশিতন্তু বা পেশিকোষ সারকোলেমা নামক সূক্ষ্ম তন্তুময় ঝিল্লি দ্বারা আবৃত থাকে। পেশিকোষে বা পেশিতন্তুর সারকোপ্লাজমে (সাইটোপ্লাজমে অসংখ্য মাইটোকন্ড্রিয়া, গ্লাইকোজেন দানা, বহু সংখ্যক সংকোচন-প্রসারণশীল অনুদৈর্ঘ্য মায়োফাইব্রিল তন্তু এবং সাধারণত একাধিক নিউক্লিয়াস থাকে। মায়োফাইব্রিলগুলো অ্যাকটিন ও মায়োসিন নামক আমিষ দ্বারা গঠিত। মায়োফাইব্রিল তন্তু দ্বারা গঠিত কতকগুলো পেশিগুচ্ছ সমান্তরালভাবে মিলিত হয়ে এক একটি পেশি গঠিত হয়। i. ব্যক্তির ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রিত হয়ে অঙ্গ-প্রতঙ্গ সঞ্চালনে ও চলনে সহায়তা করে। ii. অস্থির সাথে সংযুক্ত থেকে দেহের আকৃতি প্রদান করে, দেহভঙ্গি নিয়ন্ত্রণ করে এবং অভ্যন্তরীণ অঙ্গগুলোকে সুরক্ষিত রাখে। iii. এরা দেহের তাপ নিয়ন্ত্রণ করে । iv. উত্তেজনায় উদ্দীপিত হয়ে পরিবর্তী ক্রিয়ায় সহায়তা করে।

উত্তর

ঊর্ধ্ববাহুর বাইসেপস ও ট্রাইসেপস অ্যান্টাগোনিস্টিক পেশি- জোড়ের কার্যাবলি থেকে উদ্দীপকের শেষোক্ত লাইনটির অর্থাৎ “পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না” এর সুস্পষ্ট ব্যাখ্যা করা যায়। আমাদের হাত পা সঞ্চালনের জন্য বিপরীতধর্মী জোড়া জোড়া পেশি কাজ করে। এদের একটিকে অপরটির অ্যান্টাগোনিস্টিক পেশি বলে । এদের একটি যখন সংকুচিত হয়। অন্যটি তখন শিথিল হয়। এ ঘটনা পর্যায়ক্রমে সংঘটিত হয়। হাতের সামনে অবস্থিত বাইসেপস পেশির একপ্রান্ত স্ক্যাপুলার সঙ্গে ও অন্যপ্রান্ত রেডিয়াম অস্থির সাথে যুক্ত থাকে। বাইসেপস পেশি সংকুচিত হলে কনুইসন্ধি ভাঁজ রেডিয়াম ও আলনার স্ক্যাপুলার দিকে উত্তোলিত হয়। ফলে হাত বাকানো সম্ভব হয়। এই প্রক্রিয়াকে ফ্লেক্সন বলে এবং পেশিকে ফ্লেক্সর পেশি বলে । বাইসেপস এর অ্যান্টাগোনিস্টিক পেশি হলো ট্রাইসেপস যা হউমেরাসের পিছন দিকে অবস্থিত। এর একপ্রান্ত স্ক্যাপুলা ও হিউমেরামের সাথে এবং অন্যপ্রান্ত আলনার সাথে সংযুক্ত থাকে। এ পেশির সংকোচনে হাত পূর্বের অবস্থার ফিরে আসে। আর এই পেশি কনুই সন্ধিকে প্রসারিত করে। তাই একে এক্সটেনসর পেশি বলে। ফ্লেক্সর ও এক্সটেনসর পেশি একসঙ্গে পরস্পর বিরোধী কাজ করে অর্থাৎ বাইসেপস পেশি সংকুচিত হলে ট্রাইসেপস শ্লথ হয় আবার ট্রাইসেপস সংকুচিত হলে বাইসেপস শ্লথ হয়। ফলে হাত বাঁকানো ও সোজা করা সম্ভবপর হয়ে থাকে। এসব কারণে সংকোচনের জন্য পেশিতে টান পড়লেও ধাক্কা লাগে না।
HSCBiology 2nd PaperChapter 7: চলন ও অঙগচালনাহলিক্রস কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.পেশির বিরতিহীন সংকোচনযুক্ত বৈশিষ্ট্যকে কী বলে?

  • ফ্লেক্সর
  • প্লেক্সাস
  • রিফ্লেক্স
  • টোনিসিটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.দুটি কশেরুকার মধ্যবর্তী স্থানে কোন তরুণাস্থি পাওয়া যায়?

ঢাকা বোর্ড

  • হায়ালিন
  • শ্বেত তত্ত্বময়
  • স্থিতিস্থাপক
  • চুনময়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অক্ষীয় কঙ্কালের অস্থির সংখ্যা কয়টি?

ঢাকা বোর্ড

  • ৩৮ টি
  • ৬০ টি
  • ৮০টি
  • ১২৬ টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উর্ধ্ববাহুর প্রথম অস্থির নাম কী?

  • হিউমেরাস
  • ফিমার
  • স্ক্যাপুলা
  • স্টারনাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায়-

  • হৃৎপেশীতে
  • ঐচ্ছিক পেশীতে
  • বাইসেপস পেশীতে
  • চোখের পেশীতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.অস্থির মাতৃকায় কোন কোষ থাকে?

দিনাজপুর বোর্ড

  • অস্টিওব্লাস্ট ও অস্টিওসাইট
  • অস্টিওব্লাস্ট ও কন্ড্রোসাইট
  • কন্ড্রোসাইট ও অস্টিওসাইট
  • কন্ড্রোমিউকয়েড ও কনড্রোঅ্যালবুনয়েড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.হৃদপেশিতে কোষের কোন অংশে নিউক্লিয়াস অবস্থান করে?

  • সরু অংশে
  • চওড়া অংশে
  • মেরু অংশে
  • কেন্দ্রে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোনটির সংকোচনে হাঁটুর কাছে পা ভাঁজ হয় এবং উরু পশ্চাতে প্রসারিত হয়?

  • সোলিয়াস
  • হ্যামস্ট্রিং
  • গ্লুটিয়াস
  • কোয়াড্রিসেপস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.তরুণাস্থি (cartilage) এর কোষকে বলা হয়-

  • Thrombocyte
  • Leucocyte
  • Osteocyte
  • Chondrocyte

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.দেহের অধিকাংশ অস্থিসন্ধি কোন ধরনের?

  • তত্ত্বময়
  • তরুণাস্থিময়
  • ফাইব্রাস
  • সাইনোভিয়াল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.স্টার্নাম কয়টি অংশে বিভক্ত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোন সন্ধিস্থলে মচকানোর ঘটনা সবচেয়ে বেশি ঘটে?

  • কনুই
  • গোড়ালি
  • হাঁটু
  • কবজি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।