শেয়ারFacebookWhatsApp

জিফয়েড প্রসেস কী?

উত্তর: স্টার্নাম এর দেহ অংশের নিচের দিকের ক্ষুদ্রও সরু তরুণাস্থি নির্মিত অংশটি হলো জিফয়েড প্রসেস।

HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল

জিফয়েড প্রসেস কী?

উদ্দীপক

আমাদের দৈনন্দিন জীবনযাত্রা অব্যাহত রাখতে কাজ করে বিভিন্ন ধরনের পেশি। এই পেশিগুলো সংকুচিত হয় ও টান দেয়, কিন্তু ধাক্কা দেয় না। এদের সংকোচন-প্রসারণ কখনও প্রাণীর ইচ্ছাধীন কখনও ইচ্ছাধীন নয়।

সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা · 2024

উত্তর

স্টার্নাম এর দেহ অংশের নিচের দিকের ক্ষুদ্রও সরু তরুণাস্থি নির্মিত অংশটি হলো জিফয়েড প্রসেস।

উত্তর

যে পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত বা প্রসারিত হয় তাকে ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি বলা হয়। কার্যকারিতা অনুসারে কঙ্কাল পেশি বিভিন্ন ধরনের হয়ে থাকে। যথা- ফ্লেক্সর পেশি, এক্সটেনসর পেশি, অ্যাবডাকটর পেশি, অ্যাডাক্টর পেশি, ডিপ্রেসের পেশি, লিভেটর পেশি, রোটেটর পেশি ইত্যাদি।

উত্তর

উর্ধ্ববাহুর বাইসেপস ও ট্রাইসেপস অ্যান্টাগোনিস্টিক পেশিজোড়ের কার্যাবলি থেকে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয়না। নিচে তা ব্যাখা করা হলো: আমাদের হাত পা সঞ্চালনের জন্য বিপরীতধর্মী জোড়া জোড়া পেশি কাজ করে। এদের একটিকে অপরটির অ্যান্টাগোনিস্টিক পেশি বলে । এদের একটি যখন সংকুচিত হয়। অন্যটি তখন শিথিল হয়। এ ঘটনা পর্যায়ক্রমে সংঘটিত হয়। হাতের সামনে অবস্থিত বাইসেপস পেশির একপ্রান্ত স্ক্যাপুলার সঙ্গে ও অন্যপ্রান্ত রেডিয়াম অস্থির সাথে যুক্ত থাকে। বাইসেপস পেশি সংকুচিত হলে কনুইসন্ধি ভাঁজ রেডিয়াম ও আলনার স্ক্যাপুলার দিকে উত্তোলিত হয়। ফলে হাত বাকানো সম্ভব হয়। এই প্রক্রিয়াকে ফ্লেক্সন বলে এবং পেশিকে ফ্লেক্সর পেশি বলে । বাইসেপস এর অ্যান্টাগোনিস্টিক পেশি হলো ট্রাইসেপস যা হউমেরাসের পিছন দিকে অবস্থিত। এর একপ্রান্ত স্ক্যাপুলা ও হিউমেরামের সাথে এবং অন্যপ্রান্ত আলনার সাথে সংযুক্ত থাকে। এ পেশির সংকোচনে হাত পূর্বের অবস্থার ফিরে আসে। আর এই পেশি কনুই সন্ধিকে প্রসারিত করে। তাই একে এক্সটেনসর পেশি বলে। ফ্লেক্সর ও এক্সটেনসর পেশি একসঙ্গে পরস্পর বিরোধী কাজ করে অর্থাৎ বাইসেপস পেশি সংকুচিত হলে ট্রাইসেপস শ্লথ হয় আবার ট্রাইসেপস সংকুচিত হলে বাইসেপস শ্লথ হয়। ফলে হাত বাঁকানো ও সোজা করা সম্ভবপর হয়ে থাকে। এসব কারণে সংকোচনের জন্য পেশিতে টান পড়লেও ধাক্কা লাগে না।

উত্তর

মানুষের দৈনন্দিন জীবনযাত্রা অব্যাহত রাখতে বিভিন্ন ধরনের পেশি কাজ করে। এ পেশিগুলো তিন ধরনের হয়ে থাকে। যথা- ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি ও হৃদপেশি। এদের মধ্যে ঐচ্ছিক পেশির সংকোচন-প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন তবে অনৈচ্ছিক ও হৃদপেশির সংকোচন-প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। মানবদেহের যেসব কলা লম্বা, সরু, বহুনিউক্লিয়াসযুক্ত ও রৈখিকভাবে বিন্যস্ত পেশি তন্তু দিয়ে গঠিত এবং যেগুলো মানুষের ইচ্ছানুযায়ী সংকুচিত বা প্রসারিত হতে পারে তাদের ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি বলা হয়। এসব পেশি টেনডন দ্বারা বিভিন্ন অস্থির সাথে যুক্ত থাকে। চোখ, চিহ্বা, গলবিল ইত্যাদিতে ঐচ্ছিক পেশি পাওয়া যায়। অন্যদিকে, যেসব পেশিকলার সংকোচন-প্রসারণ মানুষের ইচ্ছাশক্তি দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে স্বয়ংক্রিয়ভাবে স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তাদের অনৈচ্ছিক পেশি বলে। পৌষ্টিকনালি, রক্তনালি, রেচননালি, শ্বাসনালি ইত্যাদির প্রাচীরে এ ধরনের পেশি থাকে। আবার, হৃৎপিণ্ডের প্রাচীরে এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি পাওয়া যায়। এদের হৃদপেশি বলা হয়। এ ধরনের পেশি হৃৎপিণ্ডের অবিরাম সংকোচন ও প্রসারণে ভূমিকা পালন করে।
HSCBiology 2nd PaperChapter 7: চলন ও অঙগচালনাসরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.পেশির বিরতিহীন সংকোচনযুক্ত বৈশিষ্ট্যকে কী বলে?

  • ফ্লেক্সর
  • প্লেক্সাস
  • রিফ্লেক্স
  • টোনিসিটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.দুটি কশেরুকার মধ্যবর্তী স্থানে কোন তরুণাস্থি পাওয়া যায়?

ঢাকা বোর্ড

  • হায়ালিন
  • শ্বেত তত্ত্বময়
  • স্থিতিস্থাপক
  • চুনময়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অক্ষীয় কঙ্কালের অস্থির সংখ্যা কয়টি?

ঢাকা বোর্ড

  • ৩৮ টি
  • ৬০ টি
  • ৮০টি
  • ১২৬ টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উর্ধ্ববাহুর প্রথম অস্থির নাম কী?

  • হিউমেরাস
  • ফিমার
  • স্ক্যাপুলা
  • স্টারনাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায়-

  • হৃৎপেশীতে
  • ঐচ্ছিক পেশীতে
  • বাইসেপস পেশীতে
  • চোখের পেশীতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.অস্থির মাতৃকায় কোন কোষ থাকে?

দিনাজপুর বোর্ড

  • অস্টিওব্লাস্ট ও অস্টিওসাইট
  • অস্টিওব্লাস্ট ও কন্ড্রোসাইট
  • কন্ড্রোসাইট ও অস্টিওসাইট
  • কন্ড্রোমিউকয়েড ও কনড্রোঅ্যালবুনয়েড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.হৃদপেশিতে কোষের কোন অংশে নিউক্লিয়াস অবস্থান করে?

  • সরু অংশে
  • চওড়া অংশে
  • মেরু অংশে
  • কেন্দ্রে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোনটির সংকোচনে হাঁটুর কাছে পা ভাঁজ হয় এবং উরু পশ্চাতে প্রসারিত হয়?

  • সোলিয়াস
  • হ্যামস্ট্রিং
  • গ্লুটিয়াস
  • কোয়াড্রিসেপস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.তরুণাস্থি (cartilage) এর কোষকে বলা হয়-

  • Thrombocyte
  • Leucocyte
  • Osteocyte
  • Chondrocyte

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.দেহের অধিকাংশ অস্থিসন্ধি কোন ধরনের?

  • তত্ত্বময়
  • তরুণাস্থিময়
  • ফাইব্রাস
  • সাইনোভিয়াল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.স্টার্নাম কয়টি অংশে বিভক্ত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোন সন্ধিস্থলে মচকানোর ঘটনা সবচেয়ে বেশি ঘটে?

  • কনুই
  • গোড়ালি
  • হাঁটু
  • কবজি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।