খেলতে গিয়ে সিফাতের বাম হাতের রেডিয়াস নামক হাড় ভেঙ্গে যায়। এক্ষেত্রে মূলত অস্থিভঙ্গের ঘটনা ঘটেছে। অস্থিভঙ্গ বিভিন্ন ধরনের হতে পারে। জটিলতার উপর নির্ভর করে একে তিনভাগে ভাগ করা যায় । যথা-
১. সাধারণ অস্থিভঙ্গ: এ ধরনের অস্থিভঙ্গে অস্থি ভেঙ্গে, ত্বকভেদ করে বাইরে বেরিয়ে আসেনা বরং তা দেহের ভেতরেই থাকে। এক্ষেত্রে, ভাঙ্গা অঙ্গটি সাবধানে সোজা করে রাখতে হবে। এরপর একটি স্প্লিন্ট বা বন্ধফলক তৈরি করে ভাঙ্গা জায়গাটি স্বাভাবিক অবস্থায় এনে রাখতে হবে। অস্থিভঙ্গ রোগ নিম্নাঙ্গে হলে শোয়া অবস্থায় ও ঊর্ধ্বাঙ্গে হলে বসা অবস্থায় থাকতে হবে। নিকটস্থ চিকিৎসালয়ে নিয়ে গিয়ে ভাঙ্গা স্থানের বাইরে
স্থায়ী প্লাস্টার তৈরি করতে হতে পারে।
২. যৌগিক অস্থিভঙ্গ: যখন অস্থি ভেঙ্গে ত্বকের বাইরে বেরিয়ে আসে, তাকে যৌগিক অস্থিভঙ্গ বলে। এক্ষেত্রে গরম পানি ও সাবান দিয়ে ক্ষতস্থান পরিস্কার করতে হবে রক্ষক্ষরণ বন্ধ করার ব্যবস্থা করতে হবে। পরিষ্কার কাপড় দিয়ে ক্ষত ঢেকে চাপ দিয়ে ব্যান্ডেজ বেঁধে দিতে হবে। যত দ্রুত সম্ভব রোগীকে নিকট হাসপাতালে নিতে।
৩. জটিল অস্থিভঙ্গ: যখন অস্থি ভেলে গিয়ে কয়েক খন্ডে বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন তাকে জটিল অস্থিভঙ্গ বলে। এ ধরনের অস্থিভঙ্গে রোগীর শ্বাস-প্রশ্বাস, প্রেসার ও নাড়ী স্পন্দন স্বাভাবিক রাখার চেষ্টা করে রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে। এক্স-রে রিপোর্ট দেখে ডাক্তার দ্রুত অস্ত্রোপচারের ব্যবস্থা নেবেন। রোগীর ঔষুধ ও পরিচর্যা অব্যাহত রাখতে হবে।