শেয়ারFacebookWhatsApp

দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণী বলতে কী বোঝ?

উত্তর: যেসব প্রাণীর দেহে এক্টোডার্ম ও এন্ডোডার্ম নামক শুধু দুটি স্তর বিদ্যমান তাদেরকে দ্বিস্তরী প্রাণী বলা হয়। এদের দেহে মেসোডার্ম অনুপস্থিত থাকে। Cnidaria পর্বভুক্ত প্রাণীসমূহ দ্বিস্তরী হয়। যেসব প্রাণীর ভ্রূণ এক্টোডার্ম, এন্ডোডার্ম ও মেসোডার্ম নামের তিনটি ভ্রূণস্তর নিয়ে গঠিত তাদের ত্রিস্তরী প্রাণী বলে। প্লাটিহেলমিনথেস থেকে কর্ডাটা পর্ব পর্যন্ত প্রাণীরা ত্রিস্তরী।

HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল

দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণী বলতে কী বোঝ?

উদ্দীপক

ফুটবল খেলার সময় সিফাতের বাম হাতের রেডিয়াস নামক হাড় ভেঙ্গে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে সিএমএইচ-এ পাঠানো হয় এবং অর্থোপেডিক সার্জনের কাছে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।

কুমিল্লা ক্যাডেট কলেজ · 2024

উত্তর

নিডারিয়া পর্বভুক্ত প্রাণীদের দেহাভ্যন্তরে অবস্থিত একপ্রান্ত খোলা ও নলাকার ফাঁপা গহ্বরই হলো গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর।

উত্তর

যেসব প্রাণীর দেহে এক্টোডার্ম ও এন্ডোডার্ম নামক শুধু দুটি স্তর বিদ্যমান তাদেরকে দ্বিস্তরী প্রাণী বলা হয়। এদের দেহে মেসোডার্ম অনুপস্থিত থাকে। Cnidaria পর্বভুক্ত প্রাণীসমূহ দ্বিস্তরী হয়। যেসব প্রাণীর ভ্রূণ এক্টোডার্ম, এন্ডোডার্ম ও মেসোডার্ম নামের তিনটি ভ্রূণস্তর নিয়ে গঠিত তাদের ত্রিস্তরী প্রাণী বলে। প্লাটিহেলমিনথেস থেকে কর্ডাটা পর্ব পর্যন্ত প্রাণীরা ত্রিস্তরী।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সিফাতের ভেঙ্গে যাওয়া হাড়টি হলো রেডিয়াস নিচে এর গঠন বর্ণনা করা হলো- রেডিয়াস সম্মুখ বাহুর একটি হাড়। এটি দেহের বাহিরের দিকে অবস্থিত। এর উপরের দিক সরু এবং নিচের দিকে ক্রমশ মোটা হয়। রেডিয়াসের অগ্রপ্রান্তে মাথা, গ্রীবা ও টিউবারোসিটি এবং নিম্নপ্রান্তে স্টাইলয়েড প্রসেস ও টিউবার্কল থাকে। উপরের প্রান্তে রেডিয়াস ও আলনা অ্যানুলার পেশিতে এবং বাকি অংশ অ্যান্টিব্রাঙ্কিয়াল আবরণ দিয়ে যুক্ত থাকে। রেডিয়াসের নিচের অংশটি চ্যাপ্টা এবং এ স্থানে স্টাইলয়েড প্রসেস নামক উঁচু অংশ থাকে।

উত্তর

খেলতে গিয়ে সিফাতের বাম হাতের রেডিয়াস নামক হাড় ভেঙ্গে যায়। এক্ষেত্রে মূলত অস্থিভঙ্গের ঘটনা ঘটেছে। অস্থিভঙ্গ বিভিন্ন ধরনের হতে পারে। জটিলতার উপর নির্ভর করে একে তিনভাগে ভাগ করা যায় । যথা- ১. সাধারণ অস্থিভঙ্গ: এ ধরনের অস্থিভঙ্গে অস্থি ভেঙ্গে, ত্বকভেদ করে বাইরে বেরিয়ে আসেনা বরং তা দেহের ভেতরেই থাকে। এক্ষেত্রে, ভাঙ্গা অঙ্গটি সাবধানে সোজা করে রাখতে হবে। এরপর একটি স্প্লিন্ট বা বন্ধফলক তৈরি করে ভাঙ্গা জায়গাটি স্বাভাবিক অবস্থায় এনে রাখতে হবে। অস্থিভঙ্গ রোগ নিম্নাঙ্গে হলে শোয়া অবস্থায় ও ঊর্ধ্বাঙ্গে হলে বসা অবস্থায় থাকতে হবে। নিকটস্থ চিকিৎসালয়ে নিয়ে গিয়ে ভাঙ্গা স্থানের বাইরে স্থায়ী প্লাস্টার তৈরি করতে হতে পারে। ২. যৌগিক অস্থিভঙ্গ: যখন অস্থি ভেঙ্গে ত্বকের বাইরে বেরিয়ে আসে, তাকে যৌগিক অস্থিভঙ্গ বলে। এক্ষেত্রে গরম পানি ও সাবান দিয়ে ক্ষতস্থান পরিস্কার করতে হবে রক্ষক্ষরণ বন্ধ করার ব্যবস্থা করতে হবে। পরিষ্কার কাপড় দিয়ে ক্ষত ঢেকে চাপ দিয়ে ব্যান্ডেজ বেঁধে দিতে হবে। যত দ্রুত সম্ভব রোগীকে নিকট হাসপাতালে নিতে। ৩. জটিল অস্থিভঙ্গ: যখন অস্থি ভেলে গিয়ে কয়েক খন্ডে বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন তাকে জটিল অস্থিভঙ্গ বলে। এ ধরনের অস্থিভঙ্গে রোগীর শ্বাস-প্রশ্বাস, প্রেসার ও নাড়ী স্পন্দন স্বাভাবিক রাখার চেষ্টা করে রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে। এক্স-রে রিপোর্ট দেখে ডাক্তার দ্রুত অস্ত্রোপচারের ব্যবস্থা নেবেন। রোগীর ঔষুধ ও পরিচর্যা অব্যাহত রাখতে হবে।
HSCBiology 2nd PaperChapter 7: চলন ও অঙগচালনাকুমিল্লা ক্যাডেট কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.পেশির বিরতিহীন সংকোচনযুক্ত বৈশিষ্ট্যকে কী বলে?

  • ফ্লেক্সর
  • প্লেক্সাস
  • রিফ্লেক্স
  • টোনিসিটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.দুটি কশেরুকার মধ্যবর্তী স্থানে কোন তরুণাস্থি পাওয়া যায়?

ঢাকা বোর্ড

  • হায়ালিন
  • শ্বেত তত্ত্বময়
  • স্থিতিস্থাপক
  • চুনময়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অক্ষীয় কঙ্কালের অস্থির সংখ্যা কয়টি?

ঢাকা বোর্ড

  • ৩৮ টি
  • ৬০ টি
  • ৮০টি
  • ১২৬ টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উর্ধ্ববাহুর প্রথম অস্থির নাম কী?

  • হিউমেরাস
  • ফিমার
  • স্ক্যাপুলা
  • স্টারনাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায়-

  • হৃৎপেশীতে
  • ঐচ্ছিক পেশীতে
  • বাইসেপস পেশীতে
  • চোখের পেশীতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.অস্থির মাতৃকায় কোন কোষ থাকে?

দিনাজপুর বোর্ড

  • অস্টিওব্লাস্ট ও অস্টিওসাইট
  • অস্টিওব্লাস্ট ও কন্ড্রোসাইট
  • কন্ড্রোসাইট ও অস্টিওসাইট
  • কন্ড্রোমিউকয়েড ও কনড্রোঅ্যালবুনয়েড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.হৃদপেশিতে কোষের কোন অংশে নিউক্লিয়াস অবস্থান করে?

  • সরু অংশে
  • চওড়া অংশে
  • মেরু অংশে
  • কেন্দ্রে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোনটির সংকোচনে হাঁটুর কাছে পা ভাঁজ হয় এবং উরু পশ্চাতে প্রসারিত হয়?

  • সোলিয়াস
  • হ্যামস্ট্রিং
  • গ্লুটিয়াস
  • কোয়াড্রিসেপস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.তরুণাস্থি (cartilage) এর কোষকে বলা হয়-

  • Thrombocyte
  • Leucocyte
  • Osteocyte
  • Chondrocyte

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.দেহের অধিকাংশ অস্থিসন্ধি কোন ধরনের?

  • তত্ত্বময়
  • তরুণাস্থিময়
  • ফাইব্রাস
  • সাইনোভিয়াল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.স্টার্নাম কয়টি অংশে বিভক্ত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোন সন্ধিস্থলে মচকানোর ঘটনা সবচেয়ে বেশি ঘটে?

  • কনুই
  • গোড়ালি
  • হাঁটু
  • কবজি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।