শেয়ারFacebookWhatsApp

মচকানো কী?

উত্তর: অস্থিসন্ধিতে আঘাতের ফলে সন্ধিকে অবলম্বনদানকারী লিগামেন্টের অস্বাভাবিক বৃদ্ধি, টান বা ছিঁড়ে যাওয়াই হলো মচকানো।

HSC Biology 2nd Paper Chapter 7: চলন ও অঙগচালনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 7: চলন ও অঙগচালনা · সৃজনশীল

মচকানো কী?

উদ্দীপক

আমগাছ থেকে পড়ে গিয়ে এক ব্যক্তির হাতের হাড় ভেঙ্গে গিয়েছে কিন্তু ত্বক ভেদ করে বাইরে আসেনি।

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2024

উত্তর

অস্থিসন্ধিতে আঘাতের ফলে সন্ধিকে অবলম্বনদানকারী লিগামেন্টের অস্বাভাবিক বৃদ্ধি, টান বা ছিঁড়ে যাওয়াই হলো মচকানো।

উত্তর

যে সকল তরুণাস্থির ম্যাট্রিক্সে প্রচুর ক্যালসিয়াম কার্বনেট জমা থাকার কারণে অনেকটা অস্থির মতো শক্তরূপ ধারণ করে তাদেরকে ক্যালসিফাইড তরুণাস্থি বলে। ক্যালসিফাইড তরুণাস্থি হিউমেরাস ও ফিমারের মস্তকে পাওয়া যায়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত অস্থিভঙ্গটি হলো সাধারণ অস্থিভঙ্গ। নিচে সাধারণ অস্থিভঙ্গের প্রকাশিত লক্ষণসমূহ উল্লেখ করা হলো- আঘাতপ্রাপ্ত স্থান প্রচণ্ড ব্যথাসহ ফুলে যেতে পারে কিংবা রক্ত জমে কাল শিরা পড়তে পারে। আঘাতপ্রাপ্ত স্থানে সামান্য চাপে নড়াচড়ায় প্রচণ্ড ব্যথা অনুভূত হতে পারে। হাত, পা কিংবা অস্থিসন্ধি বিকৃত হয়ে যেতে পারে। আঘাতপ্রাপ্ত হাত বা পায়ের আঙ্গুল অসাড় কিংবা নীলাভ বর্ণের হয়ে যেতে পারে। আঘাতপ্রাপ্ত অঙ্গের ভেতর সুঁচ ফুটার মতো ব্যথা অনুভূত হতে পারে। জ্ঞান হারিয়ে ফেলতে পারে এবং সাময়িকভাবে নড়াচড়া এমনকি শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সমস্যাটি হচ্ছে সাধারণ অস্থিভঙ্গ। নিচে সাধারণ অস্থিভঙ্গের প্রাথমিক চিকিৎসা পদ্ধতি বিশ্লেষণ করা হলো- i. অস্থিভঙ্গের মাত্রা ও সঠিক স্থান চিহ্নিত করতে হবে। ii. আঘাতপ্রাপ্ত ব্যক্তির নড়াচড়া বন্ধ রাখতে হবে । iii. টাইট জামা-কাপড়, গয়না-গাটি সরিয়ে ফেলতে হবে যাতে রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি না হয়। অন্যথায় ভাঙ্গা হাড়ে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় ৷ iv. ভাঙ্গা হাড় যথাস্থানে বসানোর জন্য তার সঙ্গে কাঠের খণ্ড বা বাঁশের চটি বেঁধে দিতে হবে। V. রক্ত প্রবাহ ও সঞ্চালন পুনর্বার পরীক্ষা করতে হবে। vi. ভাঙ্গা হাড়ের জায়গাটি যেন ফুলে না উঠে সেজন্য আঘাত পাওয়া জায়গা ৬-১০ ইঞ্চি উঁচুতে রাখতে হবে । vii. অস্থিভঙ্গের জায়গায় বরফ দেয়া যেতে পারে তবে দেখতে হবে জায়গাটি যেন ঠাণ্ডায় অসাঢ় না হয়ে যায়। viii. আহত ব্যক্তিকে মানসিকভাবে চাঙ্গা রাখতে হবে এবং মাথা, ঘাড় ও শরীরের বিভিন্ন অংশ সাবধানে নড়াচড়া করতে হবে । ix মানসিক আঘাতে কাহিল না হলে রোগীকে ব্যথানাশক ওষুধ দিতে হবে। দ্রুত আঘাতপ্রাপ্তির স্থল থেকে সরিয়ে ফেলতে হবে। X. স্থায়ী প্লাস্টার তৈরি করে প্রয়োজনীয় ওষুধের জন্য অতি দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।
HSCBiology 2nd PaperChapter 7: চলন ও অঙগচালনারংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.পেশির বিরতিহীন সংকোচনযুক্ত বৈশিষ্ট্যকে কী বলে?

  • ফ্লেক্সর
  • প্লেক্সাস
  • রিফ্লেক্স
  • টোনিসিটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.দুটি কশেরুকার মধ্যবর্তী স্থানে কোন তরুণাস্থি পাওয়া যায়?

ঢাকা বোর্ড

  • হায়ালিন
  • শ্বেত তত্ত্বময়
  • স্থিতিস্থাপক
  • চুনময়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অক্ষীয় কঙ্কালের অস্থির সংখ্যা কয়টি?

ঢাকা বোর্ড

  • ৩৮ টি
  • ৬০ টি
  • ৮০টি
  • ১২৬ টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উর্ধ্ববাহুর প্রথম অস্থির নাম কী?

  • হিউমেরাস
  • ফিমার
  • স্ক্যাপুলা
  • স্টারনাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায়-

  • হৃৎপেশীতে
  • ঐচ্ছিক পেশীতে
  • বাইসেপস পেশীতে
  • চোখের পেশীতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.অস্থির মাতৃকায় কোন কোষ থাকে?

দিনাজপুর বোর্ড

  • অস্টিওব্লাস্ট ও অস্টিওসাইট
  • অস্টিওব্লাস্ট ও কন্ড্রোসাইট
  • কন্ড্রোসাইট ও অস্টিওসাইট
  • কন্ড্রোমিউকয়েড ও কনড্রোঅ্যালবুনয়েড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.হৃদপেশিতে কোষের কোন অংশে নিউক্লিয়াস অবস্থান করে?

  • সরু অংশে
  • চওড়া অংশে
  • মেরু অংশে
  • কেন্দ্রে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোনটির সংকোচনে হাঁটুর কাছে পা ভাঁজ হয় এবং উরু পশ্চাতে প্রসারিত হয়?

  • সোলিয়াস
  • হ্যামস্ট্রিং
  • গ্লুটিয়াস
  • কোয়াড্রিসেপস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.তরুণাস্থি (cartilage) এর কোষকে বলা হয়-

  • Thrombocyte
  • Leucocyte
  • Osteocyte
  • Chondrocyte

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.দেহের অধিকাংশ অস্থিসন্ধি কোন ধরনের?

  • তত্ত্বময়
  • তরুণাস্থিময়
  • ফাইব্রাস
  • সাইনোভিয়াল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.স্টার্নাম কয়টি অংশে বিভক্ত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোন সন্ধিস্থলে মচকানোর ঘটনা সবচেয়ে বেশি ঘটে?

  • কনুই
  • গোড়ালি
  • হাঁটু
  • কবজি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।