উদ্দীপকে উল্লিখিত তন্ত্রটি হলো লিভারতন্ত্র। ফালক্রাম, বল ও ভারের অবস্থানের উপর নির্ভর করে মানব কঙ্কালে ৩ ধরনের লিভার লক্ষ করা যায়। এগুলো হলো-
প্রথম শ্রেণির লিভার: এক্ষেত্রে লিভারটির ফালক্রাম, বল ও ভারের সাথে থাকে যেমন: কাঁচি। মানবদেহে মাথা ও ঘাড়ের সংযোগস্থল অস্থি। এক্ষেত্রে ঘাড়ের করোটি হলো লিভার বাহু। করোটি ও অ্যাটলাসের মধ্যকার সন্ধিটি পিভট। মাথার পেছনে অবস্থিত পেশি থেকে আসা পেশল ক্রিয়া হলো প্রচেষ্টা। বল ও ভর হচ্ছে মাথার ওজন।
দ্বিতীয় শ্রেণির লিভার: এ ধরনের লিভারে ভারের অবস্থান থাকে পিভট ও প্রচেষ্টার মাঝখানে, যা ঠেলাগাড়ির সাথে সাদৃশ্যপূর্ণ। পায়ের গোড়ালির অস্থি দ্বিতীয় শ্রেণির লিভারের উদাহরণ। এক্ষেত্রে পায়ের আঙ্গুলের সন্ধিগুলো হলো পিভট। দুই পা লিভার বাহু; কাফ পেশি ও গোড়ালির টেনডন প্রচেষ্টা এবং দেহের ওজন হচ্ছে ভার।
তৃতীয় শ্রেণির লিভার: মানবদেহে এ জাতীয় লিভারের সংখ্যা সর্বাধিক। যেমন- হাতের কনুইয়ে অবস্থিত অস্থি। এক্ষেত্রে কুনই সন্ধি হচ্ছে পিভট। সম্মুখ বাহু হলো লিভার বাহু। বাইসেপস পেশি হলো প্রচেষ্টা। সম্মুখ বাহু কিংবা কোনো ওজনদার বস্তুসহ সম্মুখ বাহু হচ্ছে ভার।