অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার - মতবাদটি প্রবর্তন করেন?
ক. চার্লস ডারউইন
খ. আগস্ট ভাইজম্যান
গ. জ্যা ব্যাপটিস্ট ল্যামার্ক
ঘ. হুগো দ্য ভিস
উত্তর: জ্যা ব্যাপটিস্ট ল্যামার্ক
ব্যাখ্যা: ১৮০১ সালে লামার্ক সিস্তেম দে আনিমো সঁ ভের্তেব্র (Système des Animaux sans Vertebres) নামক একটি মূল্যবান বই প্রকাশ করেন যার বিষয়বস্তু ছিল অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। ১৮০২ সালের একটি প্রকাশনায় তিনি জীববিজ্ঞানের জন্য "biologie" নামটি ব্যবহার করেন। আধুনিক পরিপ্রেক্ষিতে এই শব্দের ব্যবহার এখানেই প্রথম করা হয়েছিল। অমেরুদণ্ডী প্রাণিবিজ্ঞানের প্রভাবশালী গবেষক ও শিক্ষক হিসেবে কাজ চালিয়ে যান লামার্ক। বর্তমান যুগে তিনি সবচেয়ে বেশি পরিচিত যে তত্ত্বের কারণে তার নাম "মৃদু উত্তরাধিকার" বা লামার্কবাদ। একে "অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার" তত্ত্বও বলা হয়।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · MCQ