উদ্দীপকে 'A [গণিত] প্রাণী থেকে সংযোগকারী যোগসূত্র বলা হয় -ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] প্রাণিটি হলো আর্কিওপটেরিক্স। দুটি কাছাকাছি শ্রেণিবদ্ধগত গোষ্ঠী যেমন- পর্ব বা শ্রেণির মধ্যবর্তী দশার জীবাশ্মকে সংযোগকারী যোগসূত্র বলে। আর্কিওপটেরিক্স এক ধরনের জীবাশ্ম। আদি পাখির নাম আর্কিওপটেরিক্স। এদের কোন সদস্য বর্তমানে জীবিত নেই। মোট ১০টি জীবাশ্ম আবিষ্কৃত হয় যার মধ্যে সর্বশেষটি আবিষ্কৃত হয়েছে ২০০৭ সালে। আর্কিওপটেরিক্স-এর মধ্যে সরিসৃপ ও পাখি উভয় শ্রেণির কিছু বৈশিষ্ট্যের উপস্থিতির জন্য একে সংযোগকারী যোগসূত্র হিসেবে বিবেচনা করা হয়। বিজ্ঞানীদের ধারণা পাখির উৎপত্তি হয়েছে সরিসৃপ ও পাখিদের মধ্যবর্তী প্রাণী আর্কিওপটেরিক্স থেকে। নিন্মতর সরিসৃপ প্রাণী থেকে উন্নত পাখিদের বিবর্তনের ক্ষেত্রে আর্কিওপটেরিক্স একটি গুরুত্বপূর্ণ প্রাণী। পাখিদের বিবর্তনিক পথ হচ্ছে: সরিসৃপ --> আর্কিওপটেরিক্স --> পাখি
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে 'A প্রাণী থেকে সংযোগকারী যোগসূত্র বলা হয় -ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর