উদ্দীপকের প্রথমোক্ত প্রাণীটির উক্ত বিশেষ গঠন যে বিশেষ বিবর্তন মতবাদের সাহয্যে ব্যাখ্যা করা যায় তার প্রস্তাবনাসমূহ লিখ ।
উত্তর: উদ্দীপকের প্রথমোক্ত প্রাণীটি হলো জিরাফ। জিরাফের গলা লম্বা হওয়ার কারণ সম্পর্কিত মতবাদটি ল্যার্মাক মতবাদ তথা ল্যামাকিজম । ল্যার্মাকের মতবাদের প্রস্তাবনাসমূহ নিম্নরূপ : ১. জীবনধারণের প্রয়োজনে পরিবেশ প্রতিটি প্রাণীর গঠন, আকৃতি ও পি সংগঠনকে প্রভাবিত করে। ২. কোনো অঙ্গের পুনঃপুন ব্যবহার বা প্রতিনিয়ত ব্যবহার সে অঙ্গকে সুগঠিত করে এবং তার বৃদ্ধি ঘটায়। আবার কোনো অঙ্গ ব্যবহৃত না হলে তা ক্রমশ দুর্বল হয়ে যায় এবং শেষপর্যন্ত ক্ষয়প্রাপ্তি বা বিলুপ্তি ঘটে। ৩. পরিবেশের চাহিদা অনুযায়ী প্রাণীর দেহে নতুন অঙ্গের উদ্ভাবন হয়। এ নতুন অঙ্গের আকার ও বিকাশ তার ব্যবহারের উপর নির্ভরশীল । ৪. ব্যবহার ও অব্যবহারের মাধ্যমে পরিবেশ কর্তৃক আনীত সব পরিবর্তন প্রাণীর দেহে সংরক্ষিত হয় এবং প্রজননের মাধ্যমে তা পরবর্তী বংশে সঞ্চারিত হয়।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকের প্রথমোক্ত প্রাণীটির উক্ত বিশেষ গঠন যে বিশেষ বিবর্তন মতবাদ…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর