উদ্দীপকে উল্লিখিত শেষ বিবৃতিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের শেষ উক্ত বিবৃতিটির মূল কথা হলো ডারউইনের বিবর্তন সম্পর্কিত মতবাদটির গ্রহণযোগ্যতা প্রশ্নতীত নয়। নিচে তা বিশ্লেষণ করা হলো: বিবর্তনের ক্ষেত্রে ডারউইনের মতবাদ নিঃসন্দেহে একটি যুগান্তকারী ও সারা জাগানো অবদান । বিশ্বব্যাপী সমর্থিত হলেও মতবাদটি সর্বজনস্বীকৃত নয় । কারণ এই মতবাদে যেমন কতগুলো যৌতিক ও প্রশংসনীয় দিক আছে তেমন কতগুলো অযৌক্তিক দিক রয়েছে । নিচে অযৌক্তিক দিকগুলো সংক্ষেপে আলোচনা করা হলো: ১. জীবন সংগ্রামের যোগ্যতমের উর্ধ্বতনের কথা বলা হলেও, কিন্তু কিভাবে উপযুক্ত প্রকরণের উদ্ভব হয় সে কথা বলা হয়নি । ২. জীবজগতের সব নির্বাচন প্রাকৃতিক নির্বাচন নয় । ৩. প্রাকৃতিক নির্বাচন কোন জীবদেহে নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি ব্যাখ্যা করতে অপরাগ । ৪. ডারউইন যে কোনো ধরনের প্রকরণ বা প্রবৃত্তিকে বংশধর বলে মনে করতেন। কিন্তু আমরা জানি কেবল জনন কোষে সংঘটিত প্রকরণগুলোয় বংশানুসরণযোগ্য । ৫. একই প্রজাতির বিভিন্ন সদস্যের মধ্যে যে পার্থক্য দেখা যায় তার ভিত্তিতে নতুন প্রজাতির সৃষ্টির সম্ভাবনা খুবই কম তাই বলা যায়, শেষ বিবৃতি সঠিক ও যথার্থ ।
HSC Biology 2nd Paper Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 11: জিনতত্ত্ব ও বিবর্তন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শেষ বিবৃতিটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর